× Banner
সর্বশেষ
আজ ৪ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ বৈশাখ সোমবার (৪ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংরক্ষিত নারী আসন: প্রতিনিধিত্বের বিস্তার, নাকি প্রতীকী অন্তর্ভুক্তি? সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী

সাতক্ষীরায় বজ্রপাতে একই পরিবারের তিনজনসহ নিহত ৫

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৮ জুন, ২০১৯

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি,সাতক্ষীরা: সাতক্ষীরায় বজ্রপাতে একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন।

শুক্রবার (২৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে কালিগঞ্জের গড়ইমহল ও আশাশুনি উপজেলার মাদরা গ্রামে এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কালিগঞ্জ উপজেলার গড়ইমহল গ্রামের আদম গাজীর বড় ছেলে আলামিন হোসেন (২২), ছোট ছেলে রবিউল ইসলাম (২০) ও আলামিনের স্ত্রী সাবিনা খাতুন (১৮), একই উপজেলার বিজয়নগর গ্রামের হাকিম গাজীর ছেলে মুনছুর গাজী (৫০) এবং আশাশুনি উপজেলার মাদরা গ্রামের কবির সরদারের ছেলে জুয়েল সরদার (২৫)।

মৃতের স্বজনরা জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এসময় গড়ইমহল গ্রামের আদম গাজীর বড় ছেলে আলামিন হোসেন, ছোট ছেলে রবিউল ইসলাম ও আলামিনের স্ত্রী সাবিনা খাতুন নিজেদের বাড়িতেই অবস্থান করছিলেন। হঠাৎ তাদের ঘরে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। একইভাবে শুক্রবার সকাল ১১টার তিকে মাঠে কাজ করার সময় বজ্রপাতে মুনসুর গাজী মারা যায়।

অপরদিকে, আশাশুনির মাদ্রা গ্রামের ঘের কর্মচারী জুয়েল সরদার বৃষ্টি শেষে বাড়ি থেকে বের হওয়া মাত্রই বাড়ির উঠানে বজ্রপাতে নিহত হন।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান ও আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম পৃথক এসব মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..