সাতক্ষীরায় ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই ভারতীয় নাগরিক নিহত; আহত ১ 

সাতক্ষীরায় ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই ভারতীয় নাগরিক নিহত; আহত ১ 
সাতক্ষীরায় ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই ভারতীয় নাগরিকের  নিহত হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে সাতক্ষীরা সদরের তালতলা এলাকার বিজিবি হেড কোয়ার্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভারতের শিলিগুড়ি এলাকার অসিম কুমার বিশস এবং কারিমপুর এলাকার ছবি বিশস। এঘটনায় গুরুতর আহত হয়েছে প্রাইভেটকারটির চালক রফিকুল ইসলাম সজিব। চালকের বাড়ি খুলনার ফুলবাড়ি এলাকায়।
স্থানীয়রা জানান, প্রাইভেটকারটি দুইজন যাত্রী (ভারতীয় নাগরিক) নিয়ে খুলনা হতে সাতক্ষীরার দিকে আসছিলো। পথিমধ্যে সাতক্ষীরার তালতলা এলাকার বিজিবি হেড কোয়ার্টার সামনে পৌছালে বিপরীতগামী(খুলনা গামী) একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রী ভারতীয় নাগরিক মারা যান। গুরুতর আহত অবস্থায় চালককে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক মো: সাইফুজ্জামান বলেন মারা যাওয়া দুইজন কে মর্গে পাঠানো হয়েছে এবং আহত চালকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।