× Banner
সর্বশেষ
সিলেটে বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার কালীগঞ্জে আত্নহত্যা করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দু’ পা হারালেন যুবক প্রধানমন্ত্রীর সঙ্গে অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি গ্রেপ্তার উপমহাদেশের নারী শিক্ষার আলোকবর্তিকা পাইকগাছার ‘ভুবন মোহিনী বালিকা বিদ্যালয়’ খাল পুনঃখননে ৭৩ লাখ টাকা সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত দিলেন সালথার ইউএনও বৈরী আবহাওয়ায় আলফাডাঙ্গা পৌর বিএনপির সব ওয়ার্ড সম্মেলন স্থগিত মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালকের পাইকগাছার লোনাপানি কেন্দ্র পরিদর্শন  বিশ্ব জনসংখ্যা দিবসে ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেল শ্রেষ্ঠত্ব পুরস্কার 

পিঁ আই ডি

৯০ দেশের কুটনৈতিকদের সঙ্গে নির্বাচনের প্রস্তুতি জানালেন পররাষ্ট্র সচিব

Kishori
হালনাগাদ: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
নির্বাচনের প্রস্তুতি জানালেন পররাষ্ট্র সচিব

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে গত ১৫ বছরে বাংলাদেশের সাম্প্রতিক আর্থ-সামাজিক উন্নয়নের কথা তুলে ধরে রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী সাধারণ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। শুক্রবার (২৪ নভেম্বর) নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রদূতদের ব্রিফ করেন তিনি।

শনিবার (২৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশে নিযুক্ত অনাবাসী মিশনের প্রধানদের (প্রায় ৯০টি মিশন) ব্রিফ করেন। ব্রিফিং সেশনে বিপুল সংখ্যক রাষ্ট্রদূত ও কূটনীতিক উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র সচিব কূটনীতিকদের বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী সাধারণ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কেও অবহিত করেন। অনেক গণতান্ত্রিক দেশে নির্বাচনকে একটি উৎসব হিসেবে দেখতে পাই উল্লেখ করে তিনি রাষ্ট্রদূতদের বলেন, বাংলাদেশের জনগণ এই উৎসবে আনন্দিত। তারা তাদের পছন্দের প্রতিনিধিদের ভোট দিতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। উৎসবমুখর পরিবেশে ভোটারদের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন বদ্ধপরিকর।

মাসুদ বিন মোমেন এই অঞ্চল এবং এর বাইরে শান্তি ও স্থিতিশীলতার জন্য তাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানে তাদের সমর্থন কামনা করেন।

ব্রিফিং সেশনের সময় রাষ্ট্রদূতদের লন্ডনে অনুষ্ঠিতব্য আগামী ১ ডিসেম্বর ২০২৪-২০২৫ মেয়াদের জন্য ‘সি’ ক্যাটাগরির অধীনে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) কাউন্সিলের সদস্যপদে নির্বাচনে বাংলাদেশের প্রার্থীতার জন্য নিজ নিজ সরকারের সমর্থনের জন্য অনুরোধ করেন।

বাংলাদেশের সাম্প্রতিক আর্থ-সামাজিক উন্নয়ন, অব্যাহত স্থিতিশীলতা, আঞ্চলিক ও বৈশ্বিক প্ল্যাটফর্মে ক্রমবর্ধমান গুরুত্ব এবং বৈশ্বিক উদ্বেগের বিষয়গুলির সঙ্গে সম্পৃক্ততার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র সচিব  ঢাকায় কূটনৈতিক মিশন খোলার বিষয়ে তাদের নিজ নিজ সরকারকে অনুরোধ করার জন্য রাষ্ট্রদূতদের অনুরোধ করেন। তিনি তাদের এই প্রক্রিয়া সহজতর করতে বাংলাদেশ সরকারের সহযোগিতা ও সহায়তার আশ্বাস দেন। পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূতদের দ্বারা উত্থাপিত বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

এরআগে, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ২৪ নভেম্বর বিকেলে হায়দ্রাবাদ হাউসে বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্র দফতরের পরামর্শ সভায় যোগ দেন। শনিবার (২৫ নভেম্বর) বিকেলে তিনি  ঢাকায় ফিরবেন।


এ ক্যটাগরির আরো খবর..