× Banner
সর্বশেষ
আজ ২০ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (২০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বন্দুক নয়, ‘স্পাইকড শক ব্যাটন’: ভারত-চীন সীমান্তে বদলাচ্ছে সংঘর্ষের ধরন ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী: বাংলাদেশ নীতিতে ‘কৌশলগত রিসেট’ ইঙ্গিত শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় ছয় বছরের শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবক গ্রেপ্তার

Dutta
হালনাগাদ: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
satkhira

সাতক্ষীরার দেবহাটায় ছয় বছরের এক শিশুকন্যাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার ঘটনায় ওমর ফারুক (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার বসন্তপুর গ্রামের রওশন আলী গাজীর ছেলে।
শুক্রবার (২৯) সেপ্টেম্বর দুপুরে বসন্তপুর এলাকায় এঘটনা ঘটে। পরে ভিকটিমের মা সাফিয়া পারভীন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দেবহাটা থানায় মামলা (নং-০৮) দায়ের করলে তাৎক্ষনিক অভিযান চালিয়ে লম্পট ওমর ফারুককে গ্রেপ্তার করে পুলিশ।
ভিকটিম শিশুর বাবা চরশ্রীপুর গ্রামের মোহাম্মাদ আশরাফুল ইসলাম জানান, সম্প্রতি তার শিশুকন্যা (৬) বসন্তপুরে নানাবাড়িতে বেড়াতে গিয়েছিল। শুক্রবার জুম্মার নামাজের আগমুহুর্তে নানাবাড়ি থেকে পায়ে হেটে পার্শ্ববর্তী খালাবাড়িতে যাচ্ছিল সে। এসময় তাকে একা পেয়ে স্থানীয় শরিফ মাস্টারের বাগান সংলগ্ন পুকুর পাড়ে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় লম্পট ওমর ফারুক। একপর্যায়ে শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে তাকে ফেলে রেখে লম্পট ওমর ফারুক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় মামলা দায়েরের পর তাৎক্ষনিক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দেবহাটা থানার ওসি বাবুল আক্তার।


এ ক্যটাগরির আরো খবর..