শিশু গোলাম রসুলের জীবন বাচাঁতে সাহায্য করুন

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলা নওপাড়া ইউনিয়নের আড়কান্দি গ্রামের অসহায় মোঃ তারিকুল ইসলাম (লিটন) এর একমাত্র শিশু ছেলে গোলাম রসুল বয়স ১৯ মাস। শিশুটি হ্নদরোগে আক্রান্ত। ডাক্তার বলেছেন দেশের বাইরে চিকিৎসা করতে হবে এবং ওপেন হার্ট সার্জারী ১(এক)মাসের মধ্যে একান্ত প্রয়োজন। তার প্রায় ৬-৮ লক্ষ টাকা চিকিৎসার জন্য প্রয়োজন। যাহা অসহায় লিটনের একার পক্ষে কোন ক্রমে সম্ভব না।

গোলাম রসুলের জীবন বাচাঁতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ এগিয়ে আসুন । আমরা বাংলাদেশের ১৬ কোটি মানুষ সবাই মিলে শিশু েেগালাম রসুলের ওপেন হার্ট সাজ্র্ারীর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেই। সাহায্যে পাঠাবার ঠিকানা মোঃ তারিকুল ইসলাম (লিটন) মোবাইল-০১৯৯৮২৪৮৮৯০ (বিকাশ), সোনালী ব্যাংক, কামারখালী শাখা, মধুখালী, ফরিদপুর। হিসাব নং-০১০১৩২২৪

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।