× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

সাতক্ষীরায় এনএসআই কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

admin
হালনাগাদ: শুক্রবার, ২৩ জুন, ২০১৭

সাতক্ষীরা প্রতিনিধিঃ  জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এক উপপরিচালকের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম আজমিরা পারভিন (৪৫)।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের পলাশপোলের একটি ভাড়া বাসা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। সাতক্ষীরার পুলিশ সুপার আলতাফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ জানায়, ঘটনার সময় ঘরের দরজা বাইরে থেকে তালাবদ্ধ ছিল। আজমিরা দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, এনএসআইয়ের উপপরিচালক মোজাম্মেল হকের স্ত্রী একজন মানসিক রোগী ছিলেন। স্ত্রীকে ঘরে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে তিনি বাজারে গিয়েছিলেন। বাজার করে এসে তিনি দেখতে পান যে আজমিরা পারভিন ড্রয়িংরুমের সিলিং ফ্যানে নিজের ওড়নায় ফাঁস লাগিয়ে ঝুলে রয়েছেন। তিনি জানান, এ সময় বাসায় আর কেউ ছিলেন না। সম্প্রতি তাঁকে ভারতে নিয়ে চিকিৎসা করানো হয়েছে।

ওসি আরো জানান, আজমিরা পারভিনের লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এনএসআইয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান জানান, মোজাম্মেল-আজমিরা দম্পতির দুই ছেলে ও এক মেয়ে। ঘটনার সময় তারা ফুফুর সঙ্গে মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক ভিটাবাড়ি যশোরের সাগরদাঁড়িতে বেড়াতে গিয়েছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..