সাগরনাল চা বাগানের প্রধান কেরানীর মাতা অমিয় দেবের মূত্যু

নিজস্ব সংবাদদাতাঃ  মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সাগরনাল চা বাগানের প্রধান কেরানী শ্রী অশোক দেবের মাতা স্বর্গীয় অমিয় দেব ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন (দিব্যান্ লোকান্ স গচ্ছতু)।
গত বৃহস্পতিবার দিবাগত রাত ১ ঘটিকায় সাগরনাল চা বাগানস্থ তার নিজ বাস ভবনে শেষ নিঃস্বাস ত্যাগ করেন। মূত্যুকালে তিনি ৩ ছেলে, ৪ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মূত্যুকালে তার তার বয়স হয়েছিল ৯৫ বছর।
শুক্রবার দুপুর ১ ঘটিকায় সাগরনাল চা বাগানস্থ শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
স্বর্গীয় অমিয় দেবের মূত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ৬ নং সাগরনাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল ইসলাম চৌধুরী লিয়াকত। সাগরনাল চা বাগানের ব্যবস্থাপক সুজিত কুমার সাহা।
সাগরনাল চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি গোলাপ ভর। তার মূত্যুতে আরো শোক জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, জুড়ী উপজেলা শাখা। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদ, জুড়ী উপজেলা শাখা। তরুণ সনাতনী সংঘ (টিএসএস), জুড়ী উপজেলা শাখা। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, জুড়ী উপজেলা শাখা। সাগরনাল চা বাগান সার্বজনীন দেবালয় কমিটি। গৌরবময় ফাউন্ডেশন, শ্রীচৈতন্য শিক্ষা ও পারমার্থিক সংঘ জুড়ী উপজেলা শাখা সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।