স্টাফ রিপোর্টার ঝিনাইদহ ॥ ঝিনাইদহের কালীগঞ্জে অস্ত্র ও গুলিসহ এক যুবককে আটক করেছে ঝিনাইদহ ডিবি পুলিশ। ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া জানান, শুক্রবার ভোর রাতে কালীগঞ্জ মোবারকগঞ্জ সুগার মিলের সার গো-ডাউনের সামনে মিলের দক্ষিণ পাশে^ এসআই আবুল খায়ের নেতৃত্বে চেকপোষ্ট বসায় ঝিনাইদহ ডিবি পুলিশের একটি দল।
এসময় দ্রুত গতিতে মোটরসাইকেল আরোহী যশোর জেলার শার্শা উপজেলার মাটি পুকুরিয়া গ্রামের আব্দুর জব্বারের ছেলে আসাদুজ্জামান ওরফে বিপ্লব (২৫) কে আটক করে জেলা ডিবি পুলিশ। এসময় তার ব্যাগ তল্লাসি করে একটি সুটার গান, ২ রাউন্ড গুলি উদ্ধার করে ঝিনাইদহ ডিবি পুশিল । সে অস্ত্র ব্যবসার সাথে জড়িত বলে জানা গেছে।




