মেহের আমজাদ,মেহেরপুর (২৫-০৩-১৮): ২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মোমবাতি প্রজ¦লন করা হয়েছে। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন-এর নেতৃত্বে গতকাল রোববার সন্ধ্যায় ড. শহীদ সামসুজ্জোহা পাকের্র শহীদ বেদিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ¦লন করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ¦লনে অংশ গ্রহন করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হালিম, আব্দুস সামাদ বাবলু বিশ^াস, বাংলাদেশ যুব মহিলালীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম, জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এ কে এম আতাউল হাকিম লাল মিয়া, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. পল্লব ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. ইব্রাহীম শাহীন,অধ্যাপক হাসানুজ্জামান মালেক, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক শাশ^ত নিপ্পন, উপ-দপ্তর সম্পাদক গোলাম কিবরীয়া বুলু, জেলা যুব মহিলালীগের সভাপতি সামিউন বাসিরা পলি,মেহেরপুর সদর উপজেলা যুব মহিলালীগের সভাপতি লতিফন নেছা লতা প্রমুখ। এ ছাড়া শহীদ সামসুজ্জোহা পার্কে জেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবস পালন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়




