× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

সাকিবের জন্মদিনে শুভেচ্ছা বার্তা ‘কেকেআর ক্যাম্প তোমার অপেক্ষা করছে’

Kishori
হালনাগাদ: বুধবার, ২৪ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/sakib-2.jpg

বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসানের ৩৪তম জন্মদিন আজ বুধবার। ১৯৮৭ সালের ২৪ মার্চ জন্মগ্রহণ করেন তিনি। বাংলাদেশের অলরাউন্ডারের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) তার বর্তমান দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

নাইট রাইর্ডাসদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একাধিক পোস্ট দিয়ে জন্মদিনের শুভেচ্ছা বার্তা দেয়া হয়। কলকাতার জার্সিতে খেলাকালীন সাকিবের স্মৃতীগুলো তুলো ধরা হয় ওই বার্তায়। পোস্টে বলা হয়, ‘কেকেআর ক্যাম্প তোমার অপেক্ষা করছে।’

নতুন মৌসুমের জন্য আবারও সাকিব দলে ভিড়িয়েছে কলকাতা। এবারের নিলামে সাকিবের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। দ্বিতীয় সেটে অলরাউন্ডারদের ক্যাটাগরি থেকে তাকে ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় নাইট রাইডার্সরা।

আইপিএলে এর আগে কলকাতা এবং সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন সাকিব। এর মধ্যে দুইবার শিরোপাও জিতেছেন তিনি। ২০১২ এবং ২০১৪ মৌসুমে কেকেআরের শিরোপা জয়ী দলে ছিলেন তিনি।

২০১৯ আইপিএলে সর্বশেষ হাদরাবাদের হয়ে জার্সিতে মাঠে নামেন সাকিব। এক বছর নিষিদ্ধ হওয়ার কারণে ২০২০ আইপিএলের আগে তাকে ছেড়ে দেয় দলটি।

এখন পর্যন্ত মোট ৬৩ ম্যাচে ৪৬ ইনিংসে ৭৪৬ রান করেছেন এই স্পিনিং অলরাউন্ডার। ৬৩ ম্যাচে ৫৯ উইকেটেরও মালিক তিনি। ইকোনমি রেট ৭.৪৬।


এ ক্যটাগরির আরো খবর..