সাংসদ দবিরুলের মামলা প্রত্যাহারের দাবীতে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ অনলাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকম পত্রিকার সম্পাদক ও ঠাকুরগাঁও প্রতিনিধির বিরুদ্ধে সাংসদ দবিরুল ইসলামের মিথ্যা ও হয়রানীমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবীতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের আয়োজনে শহরের চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপি মানববন্ধনে সাংবাদিক সমাজ ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

এসময় বক্তব্য দেন, প্রবীণ সাংবাদিক বিটিভির জেলা প্রতিনিধি আখতার হোসেন রাজা, দৈনিক করতোয়ার পত্রিকার জেলা প্রতিনিধি মনসুর আলী, ডেইলি স্টার পত্রিকার জেলা প্রতিনিধি কামরুল ইসলাম রুবায়েত, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, একুশে টিভির প্রতিনিধি এসএম জসিম উদ্দীন, বৈশাখী টিভির প্রতিনিধি ফজলে ইমাম বুলবুল, অনলাইন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি নবীন হাসান, সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু, বিডিনিউজের প্রতিনিধি শাকিল আহমেদ, সাংস্কৃতিক কর্মী মাসুদ আহমেদ সুবর্ণ প্রমুখ।

বক্তারা বলেন, গত ২৮ নভেম্বর সাংসদ দবিরুল ইসলাম বিডিনিউজ ও ঢাকা টাইমসের সম্পাদক ও ঠাকুরগাঁও প্রতিনিধির বিরুদ্ধে মিথ্যা ও হয়রানীমূলক মামলা করেছেন। দ্রুত এ মামলা প্রত্যাহার করে নিতে হবে। নাহলে আগামীতে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তাঁরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।