× Banner
সর্বশেষ
কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে এক-এগারো কুশীলব সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪

আঞ্চলিক প্রতিনিধি

সাংবাধানিক ধারাবাহিকতার মধ্যে দিয়ে সকল সমস্যার সমাধান করতে হবে -জহির উদ্দিন স্বপন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
সকল সমস্যার সমাধান

সাংবাধানিক ধারাবাহিকতার মধ্যে দিয়ে সকল সমস্যার সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।

বৃহস্পতিবার সকালে বরিশালের গৌরনদী বাসষ্ট্যানস্থ অডিটোরিয়ামে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে, সমাজ পুণর্গঠনে ইমাম-মুয়াজ্জিন-মাদ্রাসা শিক্ষকসহ আলেম সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে স্বপন বলেন, এই রাষ্ট্রপতি কেমন, রাষ্ট্রপতি ভাল কি না, রাষ্ট্রপতিকে কে নিয়োগ দিয়েছে সেটা আমাদের কাছে বড় কথা নয়। এই রাষ্ট্রপতির হাতেই ড. ইউনুসের নেতৃত্বে এই সরকার নিয়োগ লাভ করেছে। অতএব এই সরকারের দায়িত্ব হচ্ছে যতদ্রæত সম্ভব একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগনের ভোটের ক্ষমতা জনগনের হাতে ফেরত দেওয়া।

মাওলানা মোফাজ্জেল হক এর সঞ্চালনায় গৌরনদী জামেয়া রশিদিয়া এমদাদুল উলুম মাদ্রাসার মোহতামিম ক্বারী আব্দুল আজিজের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, উপজেলা ইমাম সমিতির সভাপতি মুফতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাকিমসহ অন্যান্যরা। সভায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন, মাদ্রাসা শিক্ষক, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..