জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক হাসান শাহরিয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
মন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন, হাসান শাহরিয়ার জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের একজন প্রথিতযশা সাংবাদিক ছিলেন। তিনি আজীবন সততা ও নিষ্ঠার সাথে সাংবাদিকতা করেছেন। গণমাধ্যম অঙ্গনে তাঁর অবদান পরবর্তী প্রজন্মের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।