× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

সাংবাদিক পরিচয়ে ভূয়া কার্ডধারীর বিরুদ্ধে শাহবাগ থানায় তথ্য অধিদফতরের জিডি

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Fake-card.jpg

জনৈক এম. শাকির আলী বেআইনিভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম সংবলিত এবং তথ্য অধিদফতরের এক্রিডিটেশন কার্ড নম্বর ব্যবহার করে একটি ভিজিটিং কার্ড ছাপিয়ে ক্রাইম জার্নালিস্ট এসোসিয়েশন অভ্ বাংলাদেশ (সিজেএবি) এর জেনারেল সেক্রেটারি পরিচয় দিয়ে বেড়াচ্ছেন, যা তথ্য অধিদফতরের দৃষ্টি আকৃষ্ট করেছে। তাঁর ভিজিটিং কার্ডে তথ্য অধিদফতরের এক্রিডিটেশন কার্ড নং-৩৯২৭ ব্যবহার করা হচ্ছে যা সম্পূর্ণ অবৈধ।

প্রকৃতপক্ষে তথ্য অধিদফতরের ৩৯২৭ নং কার্ড অন্য একজন সাংবাদিকের নামে ইস্যু করা হয়েছিল যার মেয়াদ গত ২০১৩ সালে শেষ হয়ে গিয়েছে।

উল্লেখ্য, আজ এ বিষয়ে তথ্য অধিদফতরের পক্ষ থেকে শাহবাগ থানায় একটি জিডি করা হয়েছে, যার নম্বর ৬৭৬, তারিখ-১১/০৩/২০২১।

এ প্রেক্ষিতে এই ভুয়া কার্ডধারী এম. শাকির আলী সম্পর্কে সকলকে সচেতন থাকার জন্য তথ্য অধিদফতরের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..