বেনাপোল প্রতিনিধি(যশোর): যশোরে সাংবাদিক আনন্দ দাসকে নির্মম ভাবে গলায় ছুরি চালিয়ে হত্যা প্রচেষ্ঠার নিন্দা ও অভিযুক্তদের আটকের দাবীতে মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৫ নভেম্বর) বিকাল ৩ টার দিকে বন্দর প্রেসক্লাব বেনাপোলের আয়োজনে বেনাপোল স্থলবন্দরের সামনে এই মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
আনন্দ দাস যশোর থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কথার এ্যাসাইমেন্ট এডিটর। গত ২৩ নভেম্বর দূর্বত্তরা তাকে ডেকে নিয়ে গলায়,হাত ও পায়ে ছুরি চালিায়ে হত্যা চেষ্ঠা করে।
বেনাপোল বন্দর প্রেসক্লাবের উপদেষ্ঠা আব্দুল মুন্নাফের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বন্দর প্রেসক্লাবের সভাপতি শেখ কাজিম উদ্দিন,সিনিয়ার সহ-সভাপতি আবুল বাশার,সাধারণ সম্পাদক আজিজুল হক,সাংগঠনিক আনিসুর রহমান, দপ্তর সম্পাদক শাহিদুল ইসলাম শাহিন,সাংবাদিক গাজী আনোয়ার মাসুদুর রহমান,শাহাবুদ্দিন আহম্মেদ,রিপন,স্বপন,বাচ্চু,রাসে
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আজ সাংবাদিকদের সত্য কথা বলার পথকে রুদ্ধ করে দেওয়া হচ্ছে। দায়িত্ব নিয়ে কলম ধরলেই সন্ত্রাসী ও দূর্বৃত্ত নামের মুখোশধারীদের কালো থাবার শিকার হতে হচ্ছে। কখনও মামলা আবার কখনো চীরতরে কলম থামিয়ে দিতে জীবনের উপর হামলা করা হচ্ছে। এমনই পরিস্থিতির মুখোমুখি হয়ে আজ সাংবাদিক আনন্দ দাস হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। হত্যা প্রচেষ্ঠাকারীদের অবিলম্বে আটকের দাবী জানান সাংবাদ কর্মীরা।




