× Banner
সর্বশেষ
সম্প্রীতির বন্ধনে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য মন্ত্রীর কালীগঞ্জে ৫ দিনের ব্যবধানে একই স্থানে ট্রেনে কেটে দুই যুবকের মৃত্যু পুলিশ-সাংবাদিকসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মশাল মিছিল বেনাপোল পুটখালী সিমান্ত থেকে ১৭৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার মাদারীপুরে কোমল পানীয়র সাথে ওষুধ মিশিয়ে গৃহবধূ ও কিশোরীকে অচেতন করার অভিযোগ দিনমজুর মিঠুর বাড়ি আগুনে পুড়ে ছাই পাইকগাছায় আম গাছ মুকুলে ভরে গেছে;  আমের সোনালি মুকুলে সৌরভ ছড়াচ্ছে এমডব্লিউসি ২০২৬–এ নিজেদের ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার কৃষিমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ ইরানের ওপর সামরিক আগ্রাসন আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন-শেখ রফিকুল ইসলাম বাবলু

পিআইডি

সাংবাদিকদের বিভিন্ন দাবি বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস তথ্যমন্ত্রীর

ACP
হালনাগাদ: সোমবার, ২ মার্চ, ২০২৬
সাংবাদিকদের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর মতবিনিময়

সাংবাদিকদের বিভিন্ন দাবি দেওয়ার কথা মন দিয়ে শোনেন এবং এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)-এর সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের বিষয়টি সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তিনি জানান অচিরেই ফ্যামিলি কার্ড বিতরণের পাইলট প্রজেক্ট শুরু হবে।

তিনি নারীর ক্ষমতায়নের সাথে সংশ্লিষ্ট এ প্রকল্পটির সংবাদ ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য উপস্থিত গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।

তথ্যমন্ত্রী মন্ত্রিসভার প্রথম বৈঠকে নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সূদে-মূলে মওকুফের সিদ্ধান্তের বিষয়টিও সাংবাদিকদের অবহিত করেন। তিনি সাংবাদিকদের যেকোনো বিষয়ে তাদের সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে তথ্য অধিদফতরের অতিরিক্ত প্রধান তথ্য অফিসার ইয়াকুব আলী, বিএসআরএফ’র সভাপতি মাসউদুল হক ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..