সাংবাদিকদের জন্য সর্বপ্রথম জার্নালিস্ট শেল্টার হোমের উদ্বোধণ

সাংবাদিকদের জন্য সর্বপ্রথম জার্নালিস্ট শেল্টার হোমের উদ্বোধণ

এই সর্বপ্রথম তৃণমূলের সাংবাদিকদের থাকা ও খাওয়ার সু-ব্যবস্থাসহ নানা সুযোগ সুবিধা নিয়ে পরীক্ষামূলকভাবে জার্নালিস্ট শেল্টার হোমের সোমবার দুপুরে উদ্বোধণ করা হয়েছে। ব্যতিক্রমধর্মী এ উদ্যোগ গ্রহণ করেছেন মফস্বল সাংবাদিকদের সর্ববৃহত প্লাটফরম বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।

উদ্বোধনী অনুষ্ঠানে বিএমএসএফ’র প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, জার্নালিস্ট শেল্টার হোম দেশের সকল সাংবাদিকদের জন্য উম্মুক্ত থাকবে। দেশের যেকোন প্রান্ত থেকে আসা যেকোন গণমাধ্যমের সাথে জড়িত সাংবাদিকরা এখানকার সুবিধা গ্রহন করতে পারবেন। তিনি আরও বলেন, সাংবাদিকদের স্বার্থে শেল্টার হোমের মতো গুরুত্বপূর্ণ কর্মকান্ড বিএমএসএফ’র পক্ষ থেকে আগামীতেও নেয়া হবে। সারাদেশের আটটি বিভাগে আটটি সাংবাদিক প্রশিক্ষন কেন্দ্র গঠনেরও পরিকল্পনা রয়েছে।

সূত্রমতে, রাজধানী ঢাকার মাতুয়াইলে ফিতা কেটে জার্নালিস্ট শেল্টার হোমের উদ্বোধণ করেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল মালেক মনি। শেষে অনুষ্ঠিত দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলনা মোঃ মিজানুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সভাপতি সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন নীলু, শেল্টার হোমের ইনচার্জ এখলাস উদ্দিন রিয়াদ সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সূত্রে আরও জানা গেছে, পেশাগত কাজে ঢাকায় আসা সাংবাদিকরা এখানে নাম মাত্র খরচে (৩০০ টাকায় তিনবেলা খাবারসহ) থাকা ও খাওয়ার সুবিধা পাবেন। নির্যাতন ও মামলা-হামলার শিকার সাংবাদিকরা বিশেষ অগ্রাধিকার পাবেন।

সরকার অনুমোদিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) পরিচালিত জার্নালিস্ট শেল্টার হোম রাজধানী ঢাকার গুলিস্তান থেকে বাসে সর্বোচ্চ ১৫ মিনিটের পথ মাতুয়াইল মেডিক্যালের সামনে আমান সিটির ১নং লেনের ৬/২ নং ভাড়া বাড়িতে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। এখানে প্রতিদিন দশ জনের থাকা এবং খাবারের ব্যবস্থা থাকছে। এছাড়াও নারী সাংবাদিকদের জন্য নারী সাংবাদিকের তত্ত্বাবধানে বিশেষ পৃথক ব্যবস্থা রয়েছে। সার্বক্ষনিক সিসি ক্যামেরাদ্বারা নিয়ন্ত্রিত শেল্টার হোমে কম্পিউটার, ওয়াইফাই সুবিধাসহ যথেষ্ট নিরাপত্তা ব্যবন্থা রাখা হয়েছে।

শেল্টার হোমের ইনচার্জ হিসেবে বিএমএসএফ’র কেন্দ্রীয় উপ-দপ্তর সম্পাদক এখলাস উদ্দিন রিয়াদের তত্ত্বাবধানে হটলাইন নাম্বার (০১৯৯৪-৪৯৮৬২২) সার্বক্ষনিক চালু রয়েছে। শেল্টার হোমে থাকাকালীন প্রতিষ্ঠানের নিজস্ব নিয়মনীতি ও শৃঙ্খলা বজায় রাখতে হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।