× Banner
সর্বশেষ
তাপপ্রবাহে বেলজিয়ামে ১৫ দিনে প্রায় ২০০০ জনের মৃত্যু ‘‘হামার বাড়ি নদীর কিনোরত;  এই বাড়ি ভাঙি গেইলে কই যামো, কই থাকমো’ এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান আজ শনিবার (১৮ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

admin
হালনাগাদ: শনিবার, ৩০ এপ্রিল, ২০১৬

গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৩০ এপ্রিল) সকাল ১০টা ১০ মিনিটে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে তিনি ১০টা ৫ মিনিটে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে টুঙ্গীপাড়া পৌঁছান।

সেখান থেকে তিনি ১০টা ৫০ মিনিটে গোপালগঞ্জের উদ্দেশে রওনা হন। সেখানে পৌঁছে তিনি গোপালগঞ্জের মধুমতি নদীর ওপর দৃষ্টি নন্দন চাঁপাইল ব্রিজ উদ্বোধন করবেন। এছাড়া উদ্বোধন করবেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান, টুঙ্গীপাড়া প্রধান ডাকঘর, গোপালগঞ্জ জেলা শিশু একাডেমি কমপ্লেক্স, জাতীয় মহিলা সংস্থার ভবন।

পাশাপাশি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন শেখ লুৎফর রহমান ডেন্টাল কলেজ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ১০ কিলো-ওয়াট এফএম রেডিও স্টেশন, টুঙ্গীপাড়া ও মুকসুদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এবং কাশিয়ানী-গোপালগঞ্জ (গোবরা) নতুন রেলপথ নির্মাণ প্রকল্প।
এরপর বেলা সাড়ে ১১টায় জেলার কোটালীপাড়া উপজেলার উদ্দেশে সড়ক পথে যাত্রা করবেন তিনি।

সেখানে কোটালীপাড়া বাপার্ডে কিছু সময় অবস্থান করবেন। পরে বিকেল পৌনে ৩টার দিকে কোটালীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন করবেন শেখ হাসিনা। পাশাপাশি উপজেলার ১০০টি প্রাথমিক ও ১৪টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।


এ ক্যটাগরির আরো খবর..