× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

সাংবাদিকদের এসপি অফিস ঘেরাও

admin
হালনাগাদ: রবিবার, ৩ জানুয়ারী, ২০১৬

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো: খবর প্রকাশের জেরে রংপুর থেকে প্রকাশিত দৈনিক রংপুর চিত্রের অফিস ভাঙচুর ও সাংবাদিক এস এম পিয়ালকে মারধোর করে অপহরণ করে নিয়ে যাওয়ার প্রতিবাদে এবং অপরাধীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন, পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি দিয়েছে রংপুরের সাংবাদিক ফেডারেল । রবিবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন সাংবাদিকরা। পরে মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করে অপরাধীদের গ্রেফতার করতে ৪৮ ঘন্টার সময় বেঁধে দেন সাংবাদিকরা।

পরে পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক সাংবাদিকদের স্মারকলিপি গ্রহণ করে অপরাধীদের গ্রেফতারে আশ্বাস দেন। উল্লেখ্য,  বৃহস্পতিবার সন্ধ্যায় দৈনিক রংপুর চিত্রে ‘ রংপুরে ভুয়া ড্রিংকিং ওয়াটার’ শিরোনামে এসএম পিয়ালের বাইলাইনে একটি প্রতিবেদন ছাপা হয়। এতে ক্ষুব্ধ হয়ে ওই প্রতিষ্ঠানের মালিকের পাঠানো ১০/১২ জন সন্ত্রাসী দুপুরে পত্রিকা অফিসে এসে চেয়ার টেবিলসহ বিভিন্ন উপকরণ ভাঙচুর করে সাংবাদিক পিয়ালকে তুলে নিয়ে যায়। পরে পুলিশের সহযোগিতায় সাংবাদিকরা নগরীর কামালকাছনা এলাকা থেকে পিয়ালকে উদ্ধার করে। এ ঘটনায় একটি মামলাও দায়ের হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..