সাংবাদিককে অপহরন করে হত্যার পরিকল্পনাঃ থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার: ঢাকা ধামরাইয়ে দুলাল নামে এক সাংবাদিককে নান্নার বটতলা থেকে অলি নামের ভাড়াকরা এক মটর সাইকেল দ্বারা আনোয়ার গং পিতা-আজাহার সাং- নান্নার, থানা-ধামরাই, জেলা-ঢাকা, অপহরন করে রৌহা গ্রামের এক নির্জন ভীটায় নেয় এবং কি তাকে হত্যার পরিকল্পনা করে। এ সময়ে সাংবাদিকের চিৎকারে আশে পাশের লোক এগিয়ে আসে পরে অপহরনকারীরা পালিয়ে যায়।

সাংবাদিক দুলাল পাল এর কাছ থেকে নগদ ১০ হাজার টাকা রেখে দেয়, সেই সাথে হাতের মোবাইল সেট রেখে দেয়। সেখান থেকে সাংবাদিক ফিরে এসে ধামরাই সরকারী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেয় ও পরে ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করেন।

দি নিউজ ও এটিভি নিউজের সাংবাদিক দুলাল পাল অপহরন কারীদের ভয়ে আতঙ্কে আছে, এই ব্যাপারে সাংবাদিক দুলাল পাল সকল সাংবাদিক ভাইদের ও প্রশাসনের সহযোগীতা কামনা করছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।