সর্বমোট ডেঙ্গু রোগী ৭০ হাজার ১৯৫, বর্তমানে ৪ হাজার ৮৬০ এবং মৃত্যু ৫৭

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্য অনুযায়ী গত জানুয়ারি থেকে আজ পর্যন্ত হাসপাতালগুলোতে সর্বমোট ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ৭০ হাজার ১৯৫ জন। তার মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৬৫ হাজার ১৫০ জন। এ যাবত ৫৭ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করা হয়েছে ।

বর্তমানে সারা দেশের হাসপাতালগুলোতে ভর্তিকৃত ডেঙ্গুরোগী আছেন ৪ হাজার ৮৬০ জন, যার মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৬৯৬ জন।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন ৭৬০ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ঢাকা শহরে ৩৪৯ জন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।