× Banner
সর্বশেষ
ভারত মহাসাগরে ‘ডাবল-লক’: চীনের জ্বালানি সরবরাহে ভারতের কৌশলগত চাপ হরমুজ প্রণালি সংকট: সারের সরবরাহে ধাক্কা, বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় শঙ্কা আজ ৩ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মে (রবিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী

মনিরামপুরে চাষীরা সরিষা তোলায় ব্যস্ত সময় পার করছেন

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২০

জলিল বিশেষ প্রতিনিধিঃ দানায় দানায় আশায় বুক বেঁধেছে সরিষা চাষীরা। আর সে আশায় আনন্দিত মনে সরিষা তোলায় ব্যস্ত সময় পার করছেন মণিরামপুরের কৃষকেরা

 মণিরামপুর উপজেলার বিস্তৃর্ণ মাঠে কয়েকদিন আগেও ছিলো সরিষার হলদে ফুলে হলুদিয়া। কয়েকদিনের ব্যবধানে তা আজ ফুলের পরিবর্তে ফল হয়ে সবুজ দানায় পরিপূর্ণ হয়েছে সরিষার প্রতিটি গাছ। তবে ভাল ফলনের পাশাপাশি সরিষা বিক্রিতে ন্যায্য মূল্য পাওয়ার আশা করছেন চাষিরা। উপজেলা কৃষি বিভাগ জানায়, উপজেলা কৃষি অফিস থেকে প্রণোদনা হিসাবে কৃষকদের মাঝে পরিত্যাক্ত ও নিচু জমিতে চাষের জন্য মৌসুমের শুরুতেই কৃষকদের মাঝে প্রত্যেককে ১ কেজি করে উন্নত জাতের বারী-১৪ নামক সরিষা বীজ সহ ডিএপি ২০ কেজি, পটাম ১০ কেজি প্রদান করা হয়েছে।

এছাড়াও নিজস্ব ভাবে উৎপাদিত দেশী সরিষা বীজ বুনেছিল অনেক কৃষক।উপজেলার হানুয়ার, চন্ডিপুর, কোমলপুর, ঝাঁপা, খালিয়া, মোবারকপুর, নোয়ালি, কাঁঠালতলা, মশ্বিমনগর, নেংগুড়াহাট, হরিহরনগর, ষোলখাদা, এনায়েতপুর, খেদাপাড়া, রোহিতাসহ উপজেলার ১৭টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের চাষিদের সাথে কথা বলে জানা গেছে- সরিষা চাষে এবার ফলন ভালো হয়েছে।

চাষিরা এবার একর প্রতি ১৫ মণ পর্যন্ত সরিষা ঘরে তোলার আশা প্রকাশ করেছে। তারা ন্যায্য মূল্য পাওয়ার জোর দাবি করেন।মণিরামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস থেকে জানাগেছে- উপজেলায় সরিষা উৎপাদনে আমাদের লক্ষ্যমাত্রা ছিল ১৫০০ হেক্টর জমিতে।আমাদের মাঠ পর্যায়ের উপ-সহকারি কৃষি কর্মকর্তাদের সঠিক পরামর্শে কৃষকদের চাষকৃত সরিষার বাম্পার ফলন হয়েছে। ফলন ভালো ও দাম ভালো থাকায় আগামীতে আরো অনেকেই সরিষা চাষে এগিয়ে আসবে বলে আশা করা যায়।


এ ক্যটাগরির আরো খবর..