সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধ হিসাবে কাজ করে সাংবাদিকরা -সংস্কৃতি প্রতিমন্ত্রী

সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম প্রচার, ত্রুটি-বিচ্যুতি জাতির সামনে তুলে ধরে সরকারকে সঠিক পথে পরিচালিত করা, জাতির বিভিন্ন আশা-আকাঙ্খা, চাহিদা, প্রত্যাশা, সমস্যা-সংকট সরকারের নিকট তুলে ধরা-সহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ ইস্যুতে জনগণকে সচেতন করে তোলার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে সাংবাদিক সমাজ। তাঁরা সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধ হিসাবে কাজ করে। সাংবাদিকরা জাতির চোখ হিসাবে বিবেচিত। বলেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

প্রতিমন্ত্রী আজ রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘ডিআরইউ শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব ২০১৯’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

সাংস্কৃতিক উৎসব আয়োজনের মাধ্যমে ডিআরইউ শিশু-কিশোরদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে যে পদক্ষেপ নিয়েছে, প্রতিমন্ত্রী তাকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। তিনি এ ধরনের অনুষ্ঠানে জনপ্রিয় শিল্পীদের উপস্থিতি নিশ্চিত করার জন্য ডিআরইউ’র কার্যনির্বাহী কমিটিকে অনুরোধ করেন যাতে শিশু-কিশোররা তাদের দেখে উৎসাহিত হয়ে শিল্প-সাহিত্য-সংস্কৃতি চর্চায় আরো বেশি মনোনিবেশ করতে পারে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এর সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী, গবেষক ও প্রশিক্ষক ফেরদৌস আরা এবং ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স (এনসিসি) ব্যাংক লিমিটেডের জনসংযোগ বিভাগের প্রধান আনোয়ার হোসেন। স্বাগত বক্তৃতা করেন ডিআরইউ’র সাধারণ সম্পাদক কবির আহমেদ খান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।