× Banner
সর্বশেষ
আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ২০২৭ সালে রূপপুর থেকে মিলবে ৪০ শতাংশ বিদ্যুৎ ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী তদন্ত কমিটি গঠন পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে

সরকারের বর্ষপূর্তিতে ক্যাম্পাসেই ছাত্রলীগের মিছিল

admin
হালনাগাদ: শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০১৭

আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের তিন বছর পূর্তিতে শনিবার রাজধানীতে আনন্দ মিছিলের ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। এই মিছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসেই হবে বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা।

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে গত ৪ জানুয়ারি রাজধানীতে গণমিছিলের কারণে ব্যাপক যানজট ও ভোগান্তি হয়। এ কারণে আগামীকালের মিছিল মূল সড়কে যাবে না বলে জানানো হয়েছে।

ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় কর্মসূচিটি পালিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। বেলা ১১টায় এইমিছিলে অংশ নেবেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্য নেতারা।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইন এনটিভি অনলাইনকে জানান, তাঁর সংগঠনের কর্মসূচিতে এখন পর্যন্ত আওয়ামী লীগের নেতাদের আমন্ত্রণ জানানো হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..