সরকারের প্রতি ক্ষুব্ধ জনগন – খন্দরকার মোশারফ

বিশেষ প্রতিবেদকঃ  বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না দিলে জনগণ রাস্তায় নেমে আসবে।তিনি বলেন, ‘আজ জনগণ প্রস্তুত আছে। জনগণ এ সরকারের প্রতি ক্ষুব্ধ। এ সরকারের প্রতি বিরক্ত। জনগণ পরিবর্তন চায়।

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন খন্দকার মোশাররফ হোসেন। জাতীয়তাবাদী মহিলা দল ওই আলোচনা সভার আয়োজন করে।

খন্দকার মোশাররফ বলেন, ‘নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না দিলে জনগণ রাস্তায় নেমে আসবে এবং বেগম খালেদা জিয়াকে ছাড়া দেশে ২০১৪ সালের মতো কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না।

খন্দকার মোশাররফ আরো বলেন, ‘শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য সরকার ইতিহাস বিকৃত করছে। বাংলাদেশের জনগণ ক্ষমতার পরিবর্তন চায়, একাদশ জতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশে সেই পরিবর্তন আসবে।

ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সভাপতি পেয়ারা মোস্তফার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।