× Banner
সর্বশেষ
একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

সরকারের আশ্বাসে নন-এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন স্থগিত

admin
হালনাগাদ: বুধবার, ১১ জুলাই, ২০১৮

নন-এমপিওভুক্ত শিক্ষকরা টানা এক মাস আন্দোলনের পর সরকারের আশ্বাসে তা স্থগিত ঘোষণা করেছেন।

আজ বুধবার বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী পানি পান করিয়ে অনশনরত শিক্ষকদের অনশন ভাঙেন।

জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকরা গেল ১ মাস ধরে আন্দোলন করে আসছিল। পরে গত ১৭ দিন ধরে তারা আমরণ কর্মসূচি পালন শুরু করে। এতে বেশ কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েন।

অনশন ভাঙানোর পর জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান বলেন, আপনাদের দাবির যৌক্তিকতা আছে। প্রধানমন্ত্রী সংসদে আপনাদের বিষয়টি নিয়ে বক্তব্য দিয়েছেন। আমরা আশা করছি বিষয়টি দ্রুত সমাধান হবে। আপনাদের আন্দোলনের কারণে শিক্ষার্থীদের যাতে কোনো ক্ষতি না হয় সে বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। এর আগে বুধবার সকালে আন্দোলনকারী শিক্ষকদের ৫ সদস্যের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে আন্দোলন স্থগিতের আহ্বান জানান শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রীর আশ্বাসে সন্তুষ্টি প্রকাশ করেছেন শিক্ষক নেতারা।

তারা বলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা আশাকরি সরকার আমাদের ন্যায্য দাবির বিষয়ে গুরুত্ব দিয়ে তা বাস্তবায়নের উদ্যোগ নেবে।

নন-এমপিও শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ বিনয় ভূষণ রায় বলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তিনি আমাদের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন। শিক্ষকরা তাদের যৌক্তিক দাবি আদায়ে গত এক মাস ধরে খোলা আকাশের নিচে আন্দোলন করে যাচ্ছেন, শিক্ষামন্ত্রী তাতে দুঃখ প্রকাশ করেছেন। শিক্ষকদের দাবি আদায়ে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। শিক্ষকদের দাবি কতটুকু আদায় করা সম্ভব হয় সেটি নিয়ে শিক্ষামন্ত্রী কাজ করে যাচ্ছেন।


এ ক্যটাগরির আরো খবর..