× Banner
সর্বশেষ
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী

ডাসার(মাদারীপুর) প্রতিনিধি

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কলেজে নিয়োগ বানিজ্যের অভিযোগ 

Kishori
হালনাগাদ: সোমবার, ১৬ জুন, ২০২৫
নিয়োগ বানিজ্যের অভিযোগ 

মাদারীপুরের ডাসারে সাবেক সরকারি শেখ হাসিনা একাডেমী এন্ড উইমেন্স কলেজ বর্তমান নাম ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয়ে সরকারি নিষেধাজ্ঞা  অমান্য করে ৫ জন শিক্ষক ও একজন কর্মচারী নিয়োগ দেয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে মোটা অংকের অর্থের বিনিময়ে পূর্বে উক্ত নিয়োগ গুলো দেয়া হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় সচেতন মহল।
নিয়োগ প্রাপ্ত শিক্ষকগণ হলেন, দর্শন বিভাগের সৈয়দ অলিউর রহমান, ডোমোনেস্টেটর সহকারী সুধীব বসু বাপ্পি, আইসিটি বিভাগের রেভেকা পারভীন এ্যানি,ইতিহাস বিভাগের নুরুন নাহার,প্রকৌশল অংকন এর হুমায়ুন কবির এবং চতুর্থ শ্রেণির কর্মচারী মোঃ মামুন।
তবে এ নিয়োগের বিষয় জানাজানি হলে সদ্য বিদায়ী কলেজের প্রফেসর অধ্যক্ষ লুৎফর রহমানের কাছে সাংবাদিকগন তথ্য চাইলে, তিনি বলেন, উক্ত নিয়োগকৃত জনবলের ফাইল থাকলেও আমি তাদের কোন কাগজ পত্র পাইনি।
খোজ নিয়ে জানাগেছে, ২০১৩ সালের ১৮ নভেম্বর “শেখ হাসিনা একাডেমি এন্ড উইমেন্স কলেজ জাতীয়করন করার লক্ষ্যে একটি পরিপত্র জারি করেন শিক্ষা মন্ত্রণালয়।
উক্ত পরিপত্রে উল্লেখ থাকে যে,নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য উক্ত কলেজটির নিয়োগ, পদোন্নতি,স্থাবর অস্থাবর সম্পত্তি হস্তান্তর ইত্যাদির উপর নিষেধাজ্ঞা আরোপ সহ স্থাবর অস্থাবর সম্পত্তি সরকার(সচিব, শিক্ষা মন্ত্রণালয়,বাংলাদেশ সরকারের) এর নিকট হস্তান্তর করার নিমিত্তে (রেজিস্টিকৃত দান পত্র দলিল) সম্পাদন করে মন্ত্রণালয় প্রেরণের জন্য নির্দেশ ক্রমে অনুরোধ করেন। পরিপত্র অনুযায়ী উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কোন শিক্ষক কর্মচারী নিয়োগ দেয়ার নিষেধাজ্ঞা থাকলেও তা উপেক্ষা করে তৎকালীন অধ্যক্ষ,ম্যানেজিং কমিটির সভাপতি অদৃশ্য শক্তির বলে মোটা অংকের অর্থের বিনিময় উপরে উল্লেখিত শিক্ষক ও কর্মচারীদের নিয়োগ প্রদান করেন। এ ঘটনা জানাজানি হলে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক বীর মুক্তিযোদ্ধা সহ সচেতন মহল বলেন, মোটাঅংকের ঘুষ নিয়ে ফ্যাসিস্ট সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে,  সরকারি পরিপত্র অমান্য করেই এসকল নিয়োগ দেয়া হয়েছে।
 সদ্যবিদায়ী প্রফেসর  অধ্যক্ষ লুৎফর রহমান জানান, আমিও বিষয়টি শুনেছি। এ নিয়োগের ফাইল আছে।কিন্তু ওই ফাইলের ভিতর কোন কাগজ পত্র পাইনি।
এব্যাপারে ডাসার সরকারি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকিয়া সুলতানা বলেন, উপর মহলের মৌখিক অনুমতির ভিত্তিতে তখন নিয়োগ দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..