× Banner
সর্বশেষ
এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন

আঞ্চলিক প্রতিনিধি

সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে বিএনপি -ইঞ্জনিয়ার সোবহান

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৩ জুন, ২০২৫
সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভ্রাব্য প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেছেন, বিএনপি সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। হিন্দু সম্প্রদায়ের লোকদের ভাই হিসেবে দেখে। বিএনপি বিশ্বাস করে, এই দেশে বসবাসরত হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সব ধর্মের মানুষ তাদের পূর্ণ নাগরিক অধিকার নিয়ে বসবাস করবে। স্বাধীনভাবে ধর্ম চর্চা করবে।

বৃহস্পতিবার (১২ জুন) দিবাগত রাতে বরিশাল বিভাগের সবচেয়ে বেশি হিন্দু অধ্যুষিত আগৈলঝাড়া উপজেলার বড় বাশাইল এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় আবদুস সোবহান আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশনা রয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অতীতের ন্যায় সবসময় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের পাশে থাকতে হবে।

আগৈলঝাড়া উপজেলা বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের আয়োজনে বড় বাশাইল সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি নেতা দিলীপ কুমার ঘটক। বক্তব্য রাখেন, হিন্দু সম্প্রদায়ের নেতা মাস্টার মনমথ বাড়ৈ, স্বপন জয়ধর, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মাহবুবুল ইসলাম, গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল আউয়াল লোকমান, সাবেক সহ-সভাপতি আনোয়ার সাদাত তোতা, বীর মুক্তিযোদ্ধা শাহে আলম ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল মালেক আকন, বরিশাল জেলা উত্তর যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, আগৈলঝাড়া উপজেলা যুবদলের সভাপতি শোভন রহমান মনির, সরকারি গৌরনদী কলেজ ছাত্রসংসদের সাবেক জিএস জামাল হাওলাদার, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমিনুল হক শাহীন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এসএম হীরাসহ অন্যান্যরা।

সভায় উপস্থিত সহ¯্রাধীক হিন্দু নর-নারী কেন্দ্রীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আবদুস সোবহানকে কাছে পেয়ে আপ্লুত হয়ে পরেন। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবদুস সোবহানের পক্ষে একযোগে কাজ করার প্রতিশ্রæতি দেন।


এ ক্যটাগরির আরো খবর..