সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনিকে ফুলেল সংবর্ধনা

সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনিকে ফুলেল সংবর্ধনা

          নব গঠিত মন্ত্রীসভার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করে প্রথম অফিস করলেন ডা. দীপু মনি।

          মন্ত্রী আজ সচিবালয়ে এসে পৌঁছলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ খায়রুল আলম সেখসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুলেল সংবর্ধনা দিয়ে তাঁকে দপ্তরে নিয়ে আসেন। এ সময় মন্ত্রণালয়ের অধিনস্ত দপ্তর-সংস্থা প্রধানগণ উপস্থিত ছিলেন।

          মন্ত্রী তাঁর দপ্তরে সকল পর্যায়ের কর্মকর্তাদের সাথে পরিচয় পর্ব শেষে মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার কর্মকর্তাদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

          প্রসঙ্গত, সদ্য সাবেক শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম নারী শিক্ষা মন্ত্রী হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।