সমস্ত আদালতে তিন দফা নির্দেশনা বাস্তবায়নে ১০ দিন সময় বেঁধে দিয়েছে আইন মন্ত্রণালয়

দেশের সমস্ত আদালত প্রাঙ্গণে পলিথিন ও প্লাস্টিক পণ্য ব্যবহার না করাসহ তিন দফা নির্দেশনা জারি করে ১০ কর্মদিবসের মধ্যে বাস্তবায়নের সময় বেঁধে দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

সোমবার (১২ আগস্ট) অধস্তন সব আদালতের উদ্দেশে আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আশফাকুর রহমান স্বাক্ষরিত এ নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনা গুলো হলো-

১. পলিথিন ও প্লাস্টিক পণ্য ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ঝুঁকিপূর্ণ ও আইনগতভাবে নিষিদ্ধ বিধায় অধস্তন আদালত প্রাঙ্গণে পলিথিন ও প্লাস্টিক পণ্য ব্যবহার করা যাবে না।

২. জেলা ও দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সুবিধাজনক স্থানে মাতৃদুগ্ধ কেন্দ্র স্থাপন এবং প্রযোজ্য ক্ষেত্রে বিদ্যমান মাতৃদুগ্ধ কেন্দ্রগুলো ব্যবহার উপযোগী করা।

৩. জেলা ও দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সুবিধাজনক স্থানে মহিলা ও পুরুষ বিচারপ্রার্থীদের জন্য পৃথক শৌচাগার স্থাপন এবং প্রযোজ্য ক্ষেত্রে বিদ্যমান শৌচাগারগুলো ব্যবহার উপযোগী করা।

নির্দেশনা বাস্তবায়নে ১০ কার্যদিবস সময় বেঁধে দিয়েছে আইন মন্ত্রণালয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।