× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

সব বাধা অতিক্রম করে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল

admin
হালনাগাদ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের মত নতুন  টেকসই উন্নয়ন লক্ষ্য পূরণেও বাংলাদেশ সাফল্য পাবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী  শেখ হাসিনা।  তিনি বলেন, সব বাধা অতিক্রম করে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।

জাতিসংঘ সম্মেলন উপলক্ষে নিউ ইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী প্রবাসীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বলেন, আমি বিশ্বাস করি, আত্মবিশ্বাস থাকলে  যে  কোনো অসাধ্য সাধন করা সম্ভব। হা-হুতাশ করলে কিছুই পাওয়া যায় না। কাজেই আমরা আত্মবিশ্বাস নিয়ে চলছি, এ বিশ্বাসে বলিয়ান হয়েই চলব।বাংলাদেশে শুক্রবার  কোরবানির ঈদ হলেও যুক্তরাষ্ট্রের মুসলমানরাএই উৎসব উদযাপন করেন বৃহস্পতিবার। সন্ধ্যায় লাগার্ডিয়া ম্যারিয়ট  হোটেলে বাংলাদেশ মিশনের পক্ষ  থেকে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।সবাইকে ঈদ মোবারক জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের শুরুতেই  শেখ হাসিনা বলেন, প্রতি বছর দেশে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেও তিনি এসডিজি সম্মেলনে অংশ নিতে আসায় এবার তা সম্ভব হচ্ছে না।

গণভবনের দরজা সকলের জন্যে  খোলা থাকে। ধনী-গরিব সকলে একাকার হয়ে শুভেচ্ছা জানাতে আসেন। এবার পারলাম না বলে দুঃখিত। তবে, আপনাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে পারছি। প্রধানমন্ত্রী হিসেবে এবারই প্রথম সেটি ঘটল। এটিও আমার কম পাওয়ার নয়।ঈদের দিন সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে হতাহতের ঘটনায় গভীর  শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী।তনি বলেন,  সেখানে (নিহতদের মধ্যে) চার বাংলাদেশি মহিলার নামও পাওয়া  গেছে। তাদের জন্যে আমি দুঃখ প্রকাশ করছি।  সৌদি আরবে আমাদের  লোক রয়েছেন, তারা সার্বক্ষণিকভাবে খোঁজ-খবর নিচ্ছেন। আমিও  যোগাযোগ রাখছি। শেখ হাসিনা নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং বাকি সবাই সুস্থভাবে হজ পালন করে দেশে ফিরে আসবেন বলে আশা প্রকাশ করেন।প্রধানমন্ত্রীর ছেলে ও তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার  মোশাররফ  হোসেন অনুষ্ঠান মঞ্চে শেখ হাসিনার পাশেই ছিলেন।

ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত  মোহাম্মদ জিয়াউদ্দিন, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন, নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।এসডিজি সম্মেলনের জন্য একটু আগেই’ নিউ ইয়র্কে আসতে হয়েছে মন্তব্য করে বাংলাদেশের সরকারপ্রধান বলেন, ১৫ বছর মেয়াদি এমডিজি অর্জনে যারা সক্ষম হয়েছে, তার অন্যতম হচ্ছে বাংলাদেশ। এজন্যে আমি প্রবাসীদের ধন্যবাদ জানাই। একই সাথে বাংলাদেশের সর্বসাধারণের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা আন্তরিকতার সাথে সহায়তা না করলে এ সাফল্য অর্জন করা কঠিন হত।ঠিক একইভাবে ২০৩০ সালের মধ্যে এসডিজি তথা টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনেও সক্ষম হব। বাংলাদেশ ইতোমধ্যে উন্নয়ন-অগ্রগতির ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপনে সক্ষম হয়েছে।এমডিজির  মেয়াদ ফুরিয়ে আসায় পরবর্তী ১৫ বছরে পৃথিবীর উন্নয়নের জন্য নতুন লক্ষ্য ঠিক করতেই শুক্রবার থেকে শুরু হচ্ছে এসডিজি সম্মেলন। ২৭ সেপ্টেম্বর এ সম্মেলনের সমাপনীতে বক্তব্য  দেওয়ার কথা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর।

নগরীর লাগরডিয়া বিমানবন্দরে  হোটেল ম্যারিয়টে প্রবাসী বাংলাদেশিদের এই অভ্যর্থনা অনুষ্ঠানে  শেখ হাসিনা বলেন, আমরা  টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ, আর তার মধ্য দিয়েই দেশের প্রতিটি মানুষ মর্যাদার জীবন যাপন করতে পারবে।বাংলাদেশ আর কারো দয়া চায় না। নিজের সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করেই বাংলাদেশ নিজের ভাগ্য গড়বে। নিউইয়র্কে এই ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুদ্ধজয়ী  দেশ হিসেবে বাংলাদেশ  যে  কোনও কঠিন পরিস্থিতি মোকাবেলায় ও  যে কোনও লক্ষ্য অর্জনে সক্ষম, বলেন প্রধানমন্ত্রী। এর আগে হোটেল ওয়ার্ল্ডফ অ্যাস্টোরিয়ায় বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।

৭০তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়ে এই হোটেলেই অবস্থান করছেন প্রধানমন্ত্রী।  শেখ হাসিনা এসময় সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের সাফল্যের কথা উল্লেখ করন এবং এবছর জাতিসংঘে যে টেকসই উন্নয়ন এজেন্ডা ২০৩০ নেওয়া হচ্ছে তাতেও বাংলাদেশের অঙ্গীকার ও অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে মত দেন। তিনি বলেন, আমরা যখন  কোনও সাফল্যের কথা বলি তখন মনে রাখতে হবে, বাংলাদেশ একটি  ছোট দেশ, ১৬  কোটি মানুষের দেশ। এই বিপুল জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু বাংলাদেশের মানুষ এই চ্যালেঞ্জ নিতে জানে এবং তারা যে কোনও কিছু অর্জনে সক্ষম।২০২১ সালের মধ্যে বাংলাদেশকে পুরোপুরি মধ্যআয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত দেশে পরিণত করার প্রতিশ্র“তি পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

 


এ ক্যটাগরির আরো খবর..