সব দ্রব্যমূল্য বাড়ার পেছনে আ.লীগের লোকেরা জড়িত: ফখরুল

বিদ্যুৎ থেকে শুরু করে সব দ্রব্যমূল্য বাড়ার পেছনে আওয়ামী লীগের লোকেরা জড়িত। গত ১৩ বছরে জিনিসপত্রের দাম গড় হিসাবে দ্বিগুণেরও বেশি বেড়েছে।  বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অনেক জিনিসের দাম বেড়ে তিনগুণও হয়েছে। সরকারের প্রতিশ্রুতি ১০ টাকার চাল ৭০ টাকা। পেঁয়াজের কৃত্রিম সংকট তৈরি করে সরকারদলীয় ব্যবসায়ী গোষ্ঠী ভোক্তাদের পকেট থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে।  তিনি বলেন, দ্রব্যমূল্য ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপি এর আগে বিভিন্ন কর্মসূচি পালন করেছে, ভবিষ্যতেও করবে।

তিনি আরও বলেন, দ্রব্যমূল্যসহ জনজীবনের সব সহনীয় মাত্রায় রাখতে একটি জবাবদিহিমূলক সরকার দরকার। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক ব্যবস্থা রক্ষায় অবিলম্বে তথাকথিত নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারকে বাধ্য করতে হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।