সব সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে লড়াই করে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি। সবার সহযোগিতায় বাংলাদেশে একটি অসাম্প্রদায়িক অর্থনীতি প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক পার্কে পূজামণ্ডপ পরিদর্শনকালে ড. মোমেন এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, আমরা আনন্দিত এ জন্য যে, সমাজের দুষ্ট লোকগুলোকে পরাজিত করেছি। শুধু পূজার সময় না, সারা বছরই আমাদের সতর্ক থাকতে হবে যাতে এই দুষ্ট লোকগুলোর আর কখনও উত্থান না হয়।
এসময় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য সত্য প্রসাদ মজুমদার ও পূজা উদ্যাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।



