× Banner
সর্বশেষ
সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না – তথ্যমন্ত্রী লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, স্বচ্ছতায় নতুন উদ্যোগ সীমাবদ্ধতা নয়, স্বপ্নপূরণের শক্তি আত্মবিশ্বাস ও অধ্যবসায়: ববি হাজ্জাজ জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত  বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার, শিশু স্বাস্থ্যসেবায় যুক্ত হলো আরও ৭০ শয্যা খাদ্য মূল্যস্ফীতি কমাতে লজিস্টিক ব্যয় হ্রাসের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী আগৈলঝাড়ায় ছদ্মবেশী নারী দিয়ে জমি বিক্রির অভিযোগ, জাল দলিল বাতিলের দাবি

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

নির্বাচনের ছয়দিন আগে সালথায় প্রতীক বরাদ্দ পেলেন দুই চেয়ারম্যান প্রার্থী

Dutta
হালনাগাদ: বুধবার, ১৫ মে, ২০২৪
সালথায় প্রতীক বরাদ্দ

ফরিদপুরের সালথা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুই প্রার্থীকে নির্বাচনের মাত্র ছয়দিন আগে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া বর্তমান চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বরের মনোনয়নপত্র হাইকোর্টের আপিল বিভাগ বৈধ ঘোষণার পর আদালতের আদেশের কপি রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছালে বুধবার (১৫ মে) বিকালে তাকে চাহিদানুযায়ী আনারস প্রতীক দেওয়া হয়। এই উপজেলায় অপর চেয়ারম্যান প্রার্থী মো. ওয়াহিদুজ্জামানকে মোটরসাইকেল প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বুধবার সন্ধ্যায় ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা মো. ইয়াসিন কবীর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশনা পেয়ে উভয় প্রার্থীর চাহিদা অনুযায়ী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

জানা গেছে, সোমবার (১৩ মে) বিকাল ৩ টার দিকে সুপ্রীম কোর্টের আপীল বিভাগের চেম্বার জজ আদালতের বিচারক এম. ইনায়েতুর রহিম এক আদেশে মো. ওয়াদুদ মাতুব্বরের প্রার্থীতা দ্রুত ফিরিয়ে দিয়ে নির্বাচন করার জন্য রুল জারি করেন। আদেশের পত্র নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে এসে পৌঁছালে বুধবার মো. ওয়াদুদ মাতুব্বর ও মো. ওয়াহিদুজ্জামানকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাঁচাই-বাছাইয়ে নিজ স্ত্রীর নামে লাভজনক প্রতিষ্ঠান থাকায় বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও প্রার্থী মো. ওয়াদুদ মাতুব্বরের মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে জেলা প্রশাসকের কাছে তিনি আপিল করলে সেখানেও তার মনোনয়নপত্র বাতিল হয়। এরপর ওয়াদুদ মাতুব্বর মনোনয়নপত্র ফিরে পেতে হাইকোর্টে রিট আবেদন করেন। হাইকোর্ট ওয়াদুদ মাতুব্বরের রিট আবেদন গ্রহণ করে গত সোমবার বিকেলে রুল জারি করেন। তাই এখন আর ওয়াদুদ মাতুব্বরের নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা নেই।

এ বিষয়ে মো. ওয়াদুদ মাতুব্বর বলেন, ‘আমি শুধু আমার অধিকারই ফিরে পাইনি, সালথার মানুষও তার ভোটাধিকার ফিরে পেয়েছে। এ রায় সালথার সাধারণ মানুষের ভোটাধিকারের রায়।’

প্রসঙ্গত, আগামী ২১ মে দ্বিতীয় ধাপে ফরিদপুরের সালথা ও নগরকান্দা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের ছয়দিন আগে বুধবার বিকেলে সালথা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..