× Banner
সর্বশেষ
দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে – সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান শিক্ষা মন্ত্রীর বাস ভাড়া বাড়লো সরকার; প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিল বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী কাবাডি দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা

সবজির রাজধানী খ্যাত যশোরে চলছে আগাম শীতকালীন সবজিব চাষের বিপ্লব

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮

যশোর থেকে ই.আর.ইমন:   যশোরে শীতকালীন আগাম চাষ করা সবজিতে মাঠ ভরে গেছে। মাঠের পর মাঠ সবুজ সমারোহ। গতবার আগাম সবজি চাষ করে অতি বর্ষার কারণে কৃষক ক্ষতিগ্রস্থ হলেও এবার লাভবান হবেন বলে আশা প্রকাশ করেছেন। কুষি কর্মকর্তারা জানিয়েছেন, সময়োপযোগী আবহাওয়া শীতকালীন আগাম সবজি চাষীদের জন্য আশির্বাদ হয়েছে। যে কারণে বাম্পার ফলন হয়েছে।

যশোর আঞ্চলিক কৃষি অফিস সূত্র জানিয়েছে, যশোর জেলায় ১৩ হাজার ৮শ’ ৮০ হেক্টর জমিতে সবজির চাষ হয়েছে। ভরা মৌসুমে অর্থাৎ অক্টোবর মাসে সবজির আবাদের পরিমাণ বাড়বে। চাষের পরিমাণ ১৬ হাজার হেক্টর ছাড়িয়ে যেতে পারে। জানা গেছে,বর্তমানে শীতকালীন আগাম সবজি আবাদ চলছে পুরোদমে। উৎপাদিত সবজি এখন বাজারে পাওয়া যাচ্ছে। স্থানীয় চাহিদা মিটিয়ে যশোরের সবজি ছড়িয়ে পড়ছে দেশ বিদেশে।

সবজি রাজ্যখ্যাত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি, হৈবতপুর ও কাশিমপুর ইউনিয়নের মাঠগুলোয় শীতকালীন সবজির সমারোহ চলছে। যেদিকে নজর যায় সেদিকেই দেখা মিলছে নানা প্রকারের সবজি ক্ষেতের। এর মধ্যে মুলা, টমেটো, বাঁধাকপি, ফুলকপি, সিম,বেগুন, ঢেঁড়স,পটল, শসা, পুইশাক লালশাক, পালংশাক, উল্লেখযোগ্য। যশোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা খালিদ সাইফুল্লাহ জানিয়েছেন, যশোর সদর উপজেলায় শীতকালীন আগাম সবজির চাষ হয়েছে ২৮শ’ হেক্টর। এরমধ্যে সবজির জন্য বিখ্যাত হৈবতপুর ইউনিয়নে ১৩শ ২৮ হেক্টর, চুড়ামনকাটি ইউনিয়নে ৪শ ২৫ হেক্টর ও কাশিমপুর ইউনিয়নে ২শ ৮৩ হেক্টর জমিতে শীতকালীন আগাম সবজির চাষ হয়েছে। ওই তিন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা জাকির হোসেন, হাসান আক্তার ও জহির আহমেদ জানিয়েছেন,শীতকালীন আগাম সবজি চাষিদের নিয়মিত পরামর্শ প্রদান করা হয়। কেননা এই এলাকার সবজির ব্যাপক সুনাম রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, চুড়ামনকাঠি, আব্দুলপুর ছাতিয়ানতলা, সানতলা, নুরপুর, বাগডাঙ্গা, দোগাছিয়া, সাজিয়ালী, শ্যামনগর ও কমলাপুরস হৈবতপুর, তীরেরহাট, মানিকদিহি, মথুরাপুর, শাহাবাজপুর, মুরাদগড়, কাশিমপুর, বিজয়নগর, দৌলতদিহি, বালিয়াঘাট ললিতাদাহ, বালিয়াডাঙ্গা, বেনেয়ালী, ডহেরপাড়া, লাউখালী, নাটুয়াপাড়ার প্রতিটি মাঠ শীতকালীন আগাম চাষে ভরে রয়েছে। সবজি চাষে বদলে গেছে মাঠের দৃশ্যপট। চিরচেনা সবুজ দৃশ্য যেকোনো মানুষের নজর কাড়ছে।

সবজি চাষি আতিকুর রহমান, জয়নাল আবেদীন, মিন্টু মিয়া,জামাল উদ্দিন, শহিদুল ইসলাম, আশাদুল ইসলাম,, মিজানুর রহমান, বজলু মিয়াসহ অনেকেই জানান, একটু সেশি দাম পাওয়ার আশায় তারা আগাম সবজির চাষ করে থাকেন। আগাম সবজি চাষ করে গতবার বৃষ্টিপাতের কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিলেন। কিন্তু এবার সময়োপযোগী আবহাওয়া ও পরিমাণ মতো বৃষ্টির কারণে সবজিতে বাম্পার ফলন পাবেন। এবার তারা আর্থিক লাভের আশা করছেন।

যশোর কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক কাজী হাবিবুর রহমান বলেন, যশোর সবজির জেলা হিসেবে সারা দেশে পরিচিত। প্রতি বছর এখানে দুই মৌসুমে সবজির আবাদ হয়। এই বছর আগাম সবজি চাষে কৃষকরা লাভবান হবে। আবহাওয়া অনুকুলে থাকায় সবজি চাষিদের ভাগ্য খুলেছে।


এ ক্যটাগরির আরো খবর..