জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বব্যাংকের সহযোগিতা চান পানিসম্পদমন্ত্রী

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বব্যাংকের সহযোগিতা চান পানিসম্পদমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বব্যাংকের সহযোগিতা

নিজস্ব প্রতিবেদক: জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে বন্যা, নদীভাঙন, জলাবদ্ধতা, লবণাক্ততা ও খরার মতো সংকট ক্রমেই বাড়ছে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে বিশ্বব্যাংকের মিশন প্রধান জ্যাঁ পেসমের (Jean Pesme) সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে পানিসম্পদ খাতের উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই পানি ব্যবস্থাপনা নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়।

বন্যা ও নদীভাঙন মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা

পানিসম্পদমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে পানিসম্পদ ব্যবস্থাপনায় নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। বন্যা, নদীভাঙন, জলাবদ্ধতা, লবণাক্ততা ও খরার মতো সমস্যার প্রভাব কমাতে দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

আরও পড়ুনঃ বাংলাদেশ-ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে আশাবাদ স্থানীয় সরকারমন্ত্রীর

তিনি জানান, দেশের নদী-খাল ও জলাশয় খনন এবং পুনঃখননের পাশাপাশি নদীভাঙন ও বন্যার ক্ষয়ক্ষতি কমাতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

দেশের পানিসম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিশ্বব্যাংকের সঙ্গে বিদ্যমান সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান মন্ত্রী।

আরও পড়ুনঃ সীমান্ত নজরদারিতে থার্মাল ও নাইট ভিশন ড্রোন, বাড়বে নিরাপত্তা সক্ষমতা

বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের

বিশ্বব্যাংকের মিশন প্রধান জ্যাঁ পেসমে বাংলাদেশের পানিসম্পদ খাতের উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

তিনি বলেন, জলবায়ু সহনশীলতা বাড়ানো এবং পানিসম্পদের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের অংশীদারিত্ব ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বৈঠকে পানিসম্পদ মন্ত্রণালয় এবং বিশ্বব্যাংকের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।