প্রধানমন্ত্রীর সঙ্গে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউ মহাসচিব আন্দা ফিলিপের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউ মহাসচিব আন্দা ফিলিপের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (IPU) সেক্রেটারি জেনারেল আন্দা ফিলিপ।

সাক্ষাৎকালে দুই পক্ষের মধ্যে সংসদীয় সহযোগিতা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে সংসদীয় কার্যক্রমে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে গণতান্ত্রিক চর্চা ও সংসদীয় প্রতিষ্ঠানকে আরও কার্যকর করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

আরও পড়ুনঃ জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বব্যাংকের সহযোগিতা চান পানিসম্পদমন্ত্রী

প্রধানমন্ত্রী বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের বিকাশে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের সহযোগিতার প্রশংসা করেন। ভবিষ্যতেও বাংলাদেশ ও আইপিইউর মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুনঃ বাংলাদেশ-ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে আশাবাদ স্থানীয় সরকারমন্ত্রীর

আইপিইউ মহাসচিব আন্দা ফিলিপ বাংলাদেশের সংসদীয় কার্যক্রম ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে সংসদ সদস্যদের দক্ষতা উন্নয়ন, অভিজ্ঞতা বিনিময় এবং আন্তর্জাতিক সংসদীয় সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সাক্ষাতে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও আইপিইউ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।