× Banner
সর্বশেষ
স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সেবা প্রোভাইডারদের গতিবিধি মনিটরিং করা হবে -ভূমিপ্রতিমন্ত্রী আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

পিঁ আই ডি

সফটওয়্যার সলিউশন রোগীদের জন্য খরচ কমাবে -আইসিটি প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, চিকিৎসা ক্ষেত্রে ডিজিটাল যন্ত্র ব্যবহারের সঙ্গে সফটওয়্যার সলিউশন ও ডেটা বিশ্লেষণমূলক পরিষেবা রোগীদের জন্য খরচ কমাবে এবং উপাত্তভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে।

প্রতিমন্ত্রী আজ বিএসএমএমইউ বিশ্ববিদ্যালয়ের ডা. মিলন মিলনায়তনে চীনা সরকারের সহযোগিতায় পাইলট প্রকল্প হিসেবে বিএসএমএমইউয়ে স্থাপিত হৃদরোগের চিকিৎসায় ডিজিটাল পরিকাঠামোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

পলক বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে জনকেন্দ্রিক, অন্তর্ভুক্তিমূলক ও পরিবেশবান্ধব সার্কুলার ইকোনমি গড়ে তোলা হবে। কেননা ভবিষ্যতে এর পুরোটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), ডেটা অ্যানালাইসিস ও মেশিন লার্নিংয়ের মতো অগ্রসরমান প্রযুক্তির ওপর নির্ভরশীল হবে। তিনি আরো বলেন, এই পাইলট সাইটটি স্বাস্থ্যসেবাকে ডিজিটাইজ করার মাধ্যমে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখবে।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে স্মার্ট হাসপাতাল হিসেবে গড়ে তুলতেই আইসিটি বিভাগ কমিউনিটি ক্লিনিকের আদলে বিএসএমএমইউয়ে একটি বিশেষায়িত টেলিহেলথ সেন্টার স্থাপন করার উদ্যোগ নিয়েছে। এই কার্যক্রমে সংযুক্ত হওয়ায় তিনি নেতৃস্থানীয় চীনা স্বাস্থ্যসেবা সংস্থা লিড মেডিকেল মেডিকেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। একইসঙ্গে করোনাকালে বিএসএমইউ চিকিৎকদের টেলিমেডিসিন সেবায় যুক্ত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিএসএমএমইউ এর উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএসএমএমইউ এর হৃদরোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক চৌধুরী মেশকাত আহমেদ ও বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বক্তব্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..