× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

ডেস্ক

সপ্তাহজুড়েই থাকতে পারে বৃষ্টি

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ৬ জুলাই, ২০২৪
টানা বৃষ্টিতে জনজীবন স্থবির

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় ও বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় থাকায় সপ্তাহজুড়েই থাকতে পারে বৃষ্টি। আবার দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। অর্থাৎ দিনে গরমের অনুভূতি কিছুটা বাড়তেও পারে।

শনিবার (৬ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।

এই সময়ে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

রোববার (৭ জুলাই) সন্ধ্যা ৬টার পর থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও দেশের সব বিভাগে বৃষ্টির আভাস দেওয়া হয়েছে। বলা হয়েছে, এই সময়েও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে সারাদেশে বাড়তে পারে বৃষ্টি বা বজ্রবৃষ্টির প্রবণতা।


এ ক্যটাগরির আরো খবর..