× Banner
সর্বশেষ
জনগণের আস্থা ছাড়া রাজনীতি টেকসই নয়: তথ্যমন্ত্রী ১৮০ দিনের কর্মসূচিতে জনসেবার মানোন্নয়ন ও স্থানীয় সরকার শক্তিশালীকরণে গুরুত্ব এআইভিত্তিক ডেটা বিশ্লেষণে বাজার ব্যবস্থাপনা শক্তিশালী করবে সরকার জাপানের সহযোগিতায় ১৬ ডিসেম্বর শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি জাতীয় স্বার্থ সুরক্ষায় স্বচ্ছ কার্বন মার্কেট গঠনের আহ্বান দেশে টেক্সটাইল ও পাট খাতে বৃহৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন, ভোটার তালিকার অপেক্ষায় ইসি রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন – সিইসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে রিট খারিজ

নিউজ ডেস্ক

সপ্তম ধাপে ২০ জেলার ২৪টি উপজেলার ১৩৮টি ইউপিতে চলছে ভোটগ্রহণ

Dutta
হালনাগাদ: সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
ইউপিতে চলছে ভোটগ্রহণ

সপ্তম ধাপে ২০ জেলার ২৪টি উপজেলার ১৩৮টি ইউপিতে ভোটগ্রহণ করছে ইসি। এর মধ্যে নয়টিতে ভোটগ্রহণ হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সপ্তম ধাপের ভোটগ্রহণ করছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ সোমবার (০৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট নেবে সংস্থাটি।

ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান জানিয়েছেন, সপ্তম ধাপে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ হাজার ৮৭৪ জন প্রার্থী। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৫৭৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১ হাজার ২৩৬ জন ও সাধারণ সদস্য পদে ৪ হাজার ৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোট ৭১ জন প্রার্থী। এদের মধ্যে চেয়ারম্যান পদের রয়েছেন ১১ জন, সংরক্ষিত নারী সদস্য পদের ১৩ জন ও সাধারণ সদস্য পদের ৪৭ জন প্রার্থী রয়েছেন।

মোট ১ হাজার ৩৫০টি ভোটকেন্দ্রের ৭ হাজার ৮৫টি ভোট কক্ষে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে ২৪ লাখ ৫১ হাজার ৭৮২জন ভোটার ভোট দেওয়ার সুযোগ পাবেন।

এসএম আসাদুজ্জামান জানিয়েছেন, নির্বাচনে প্রতি কেন্দ্রে মোতায়েন রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর ২২ জনের ফোর্স।

এছাড়া ভোটের এলাকায় প্রতি উপজেলায় র‍্যাবের দু’টি মোবাইল টিম ও একটি স্ট্রাইকিং টিম রয়েছে। উপজেলা প্রতি বিজিবির রয়েছে দুই প্লাটুন মোবাইল ফোর্স ও এক প্লাটুন স্ট্রাইকিং ফোর্স। অন্যদিকে একই হারে কোস্টগার্ডও মোতায়েন করা হয়েছে।

ইতোমধ্যে ছয় ধাপের ভোটগ্রহণ শেষ করেছে নির্বাচন কমিশন। আগামী ১০ ফেব্রুয়ারি অষ্টম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..