সপ্তম ধাপের ১৩৮ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চলছে

সপ্তম ধাপের ১৩৮ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চলছে

সপ্তম ধাপে ২০ জেলার ২৬ উপজেলার এসব ইউপিতে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়; একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান কমিশনের আমলে এটিই শেষ নির্বাচন। আগামী ১৪ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদাসহ বর্তমান কমিশনের মেয়াদ শেষ হবে।

জানা যায়, এ ধাপে ১১ জন চেয়ারম্যান, ১২ জন সংরক্ষিত সদস্য ও ৪৬ জন সাধারণ সদস্য বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি পদগুলোতে আজ ভোটগ্রহণ চলছে। সাতটি ইউনিয়ন পরিষদে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হচ্ছে। বাকি ১৩১টিতে কাগজের ব্যালটে ভোট হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।