× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

কুড়িগ্রামে ৬৯ জন কোয়ারেন্টিনে ও সন্দেহভাজন ২১ জনের নমুনা সংগ্রহ

Kishori
হালনাগাদ: বুধবার, ৮ এপ্রিল, ২০২০
সন্দেহভাজন ২১ জনের নমুনা সংগ্রহ

বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর প্রতিনিধি: কুড়িগ্রামে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন করে ঢাকা থেকে ফেরা ৪০ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। করোনার উপসর্গ থাকায় এ পর্যন্ত ২১ জনের নমুনা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) ৩ জনের নমুনা পরীক্ষার ফলাফলে কোভিড-১৯ নেগেটিভ পাওয়া গেছে। বুধবার বিকেল পর্যন্ত জেলায় নতুন করে ৪০ জনসহ ৬৯ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। মেয়াদ পার হওয়ায় এখন পর্যন্ত ৩২১ জনকে হোম কোয়ারেন্টিন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়, শনিবার (৪ এপ্রিল) থেকে মঙ্গলবার (৭ এপ্রিল) পর্যন্ত চার দিনে সদর উপজেলা থেকে ৪ জন, ভূরুঙ্গামারীতে ৩ জন, রাজারহাটে ৪ জন, নাগেশ্বরীতে একজন, চিলমারীতে ৩ জন, রৌমারীতে ৩ জন, উলিপুরে ২ জন ও রাজিবপুরে একজনসহ মোট ২১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে।
কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, নমুনা পাঠানো ২১ জনের মধ্যে নাগেশ্বরীর একজন, ভূরুঙ্গামারীর একজন ও রাজারহাটের একজনসহ মোট ৩ জনের নমুনা পরীক্ষার ফলাফলে নেগেটিভ পাওয়া গেছে। কুড়িগ্রাম জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে কেউ আক্রান্ত হয়নি।
তারপরও আগাম প্রস্তুতি হিসেবে জেনারেল হাসপাতালসহ উপজেলা হাসপাতালগুলোতে আইসোলেশন ওয়ার্ডের বেড সংখ্যা ৩১ থেকে বাড়িয়ে ৮৮টি করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..