সন্ত্রাস-জঙ্গিবাদ-ইয়াবা থেকে আমাদের দুরে থাকতে হবে

নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল রায়ঃ সন্ত্রাস-জঙ্গিবাদ-ইয়াবা থেকে আমাদের সব সময় দুরে থাকতে হবে। রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম বলেছেন, রেঞ্জ পুলিশের অ্যাপস আছে। এর মাধ্যমে আপনারা সকল অপরাধ মূলক তথ্য দিতে পারবেন। সন্ত্রাস,জঙ্গীবাদ,ইভটিজিং, বাল্যবিবাহ,নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পটুয়াখালী জেলা পুলিশের আয়োজনে স্থানীয় কেন্দ্রীয় শহিদমিনার চত্বরে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম। উজ্জ্বল রায় নিজস্ব প্রতিবেদক জানান, ইতিপূর্বে বেশ কয়েক হাজার মাছ ধরা ট্রলার থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে।

সমুদ্র পথ ইয়াবা পাচারের নিরাপদ রুট হিসেবে তৈরী হতে চলছিল। কিন্তু পুলিশের সক্ষমতায় সেটা হতে পারেনি। যারা মাছ ধরতে যায়, তাদেরকে আমরা নিবন্ধনের আওতায় এনেছি। তিনি বলেন, বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। জঙ্গিবাদ যেন আমাদের দেশে মাথাচারা না দিতে পারে সে দিকেও সবাইকে খেয়াল রাখতে হবে। আমাদের মানসিকতা পরিবর্তনের দরকার। তাহলেই সন্ত্রাস, জঙ্গিবাদ ও ইয়াবা থেকে দুরে থাকা যাবে। আপনাদের দায়িত্ব আপনার এলাকা ইয়াবা মুক্ত রাখা। ইয়াবার বিস্তৃত রোধ করতে কাজ করছে পুলিশ।

ইতিমধ্যে ১৫’শ ইয়াবা মাদকাসক্তকে সুস্থ ধারার জীবনে ফিরিয়ে এনেছে পুলিশ। আরা ৩৪৫ জনকে ইয়াবস ও মাদকাশক্ত নিরাময় কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া ফিরিয়ে আনা মাদকাশক্তদের নিয়ে একটি সমিতি গঠন কার হয়েছে। এদেরকে কুটির শিল্পর মাধ্যমে স্বাবলম্বী করা হচ্ছে। আপনার পরিবারে কেউ যদি ইয়াবা সাথে জড়িত থাকে তাহলে পুলিশে দিন। শুধু ধরলেই ইয়াবা রোধ করা যাবেনা। ইয়াবার ডিমান্ড শুন্য করতে হবে। মহাসড়কে চাদা বাজি বন্ধ হবে। যারা চাঁদাবাজির সাথে যুক্ত তাদের তালিকা তৈরী করে তাদের গ্রেফতার করতে এসপি ও ওসিদের নির্দেশনা দিয়েছেন।

পটুয়াখালী পুলিশ সুপার মইনুল হাসানের সভাপতিত্ত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, কলাপাড়া পৌর মেয়র বিপুল হালাদার, কুয়াকাটা পৌর মেয়র আব্দুল বারেক মোল্লা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আব্দুল মোতালেব তালুকদার, কলাপাড়া বন্দর ব্যবসায়ি সমিতির সভাপিত দিদার উদ্দিন আহম্মেদ মাসুম, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির, বালিয়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ূন কবির প্রমুখ। এ মতবিনিময়ে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সুশিল সমাজের ব্যক্তি বর্গ ও গনমাধ্যমকর্মীসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।