× Banner
সর্বশেষ
ভারত-দক্ষিণ কোরিয়ার যৌথ উদ্যোগে লেজার অস্ত্র ও মোবাইল এয়ার ডিফেন্স সিস্টেম আজ শনিবার (২৩ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ জ্যৈষ্ঠ শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ‘ঈদ উপহার’ নজরুলের কবিতা দেশপ্রেম, মানবপ্রেম ও আত্মত্যাগের প্রেরণায় উজ্জীবিত করে – তথ্যমন্ত্রী হজ পালনে সৌদি আরবে গেলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মধুখালীতে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে সাংবাদিক ঐক্যজোটের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নতুন ওসির মতবিনিময় সভা বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ, আটক ১ রামিসার হত্যাকারীর বিষয়ে ঢাকা বারের বক্তব্য নিয়ে ফখরুলকন্যার প্রতিক্রিয়া

ঝিনাইদহ প্রতিনিধি 

ঝিনাইদহে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ

ঝিনাইদহে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)’র তত্বাবধানে শনিবার সকালে শহরের ফুড সাফারি মিলানয়তনে এ কর্মশালার আয়োজন করে ডাচ্ বাংলা ব্যাংক।

ডাচ্ বাংলা ব্যাংক’র ক্যামেলকো ও ডেপুটি ম্যানেজি ডিরেক্টর মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিএফআইইউ’র অতিরিক্ত পরিচালক মাসুদ রানা। বক্তব্য রাখেন বিএফআইইউ’র যুগ্ম পরিচালক আল আমীন রিয়াদ ও এফ এম সালেহ উদ্দিন, ডাচ্ বাংলা ব্যাংক ঝিনাইদহ শাখার ব্যবস্থাপক সাইদুর রহমান।

কর্মশালায় জেলায় অবস্থিত ২৯ টি ব্যাংকের ৬৫ জন কর্মকর্তা অংশ নেয়। দিনব্যাপী কর্মশালায় অংশ নেয়া কর্মকর্তাদের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জ্ঞান অর্জন ও নিজ নিজ কর্মক্ষেত্রে তার প্রয়োগের জন্য নানা প্রশিক্ষণ প্রদাণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..