× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

সালথা প্রতিনিধি

সন্ত্রাসী হামলায় আহত মটর চালকলীগ নেতা হারুনের পাশে সালথা উপজেলা চেয়ারম্যান

ACP
হালনাগাদ: শুক্রবার, ৪ মার্চ, ২০২২
সন্ত্রাসী হামলায় আহত মটর চালকলীগ নেতা হারুনের পাশে সালথা উপজেলা চেয়ারম্যান

ফরিদপুরের নগরকান্দার তালমা মোড় এলাকার ব্যবসায়ী ও উপজেলা মটর চালকলীগের নেতা হারুন অর রশিদ (৫১) কে কুপিয়ে পঙ্গু করে দিয়েছে সন্ত্রাসীরা। গুরুতর আহতবস্থায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আজ শুক্রবার সকালে গুরুতর আহত হারুনকে দেখতে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর।

এসময় উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যা, শ্রমিকলীগের সহসভাপতি মনির মোল্যা ও যুবলীগ নেতা বাকি বিল্লাহ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে তালমা মোড়ের আল রশিদ ওয়াকর্শপের মালিক ও মটরচালক লীগের নগরকান্দা শাখার উপদেষ্টা কমিটির সদস্য হারুন অর রশিদ বিকেলে তালমা মোড়ে হাসান স্টোর নামের একটি দোকানে বিকাশে টাকা তুলতে যায়। সে সময় আগে থেকে ওতপেতে থাকা কয়েকজন সন্ত্রাসী তাকে রামদা, ছ্যান, লোহার রড নিয়ে হামলা চালায়। হামলাকারীরা প্রকাশ্যে বেদমভাবে কুপিয়ে মারাত্বক ভাবে আহত করে ফেলে রেখে চলে যায়। পরবর্তীত স্থানীয়রা আহত হারুনকে মারাত্বক আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করেন।

এছাড়াও সড়ক দূর্ঘটনায় আহত সাংবাদিক নুরুল ইসলাম নাহিদ এর মা, ভাই ও ভাতিজাকে হাসপাতালে দেখতে যান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর।


এ ক্যটাগরির আরো খবর..