সন্ত্রাসী কর্মকাণ্ডে যাদের নামে মামলা রয়েছে, সে বিষয়ে পুলিশ তাদের কাজ করবেঃ সিইসি

বিশেষ প্রতিবেদকঃ পুলিশ অতি উৎসাহী হয়ে কোনো কাজ করবে না।তবে সন্ত্রাসী কর্মকাণ্ডে যাদের নামে মামলা রয়েছে, সে বিষয়ে পুলিশ তাদের স্বাভাবিক কাজ করবে।এ মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

সিটি করপোরেশন নির্বাচনে সুষ্ঠু পরিবেশ রয়েছে বলেও জানান তিনি। রোববার দুপুরে খুলনা সার্কিট হাউজে বিভাগীয় সমন্বয় কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, খুলনা সিটি করপোরেশন নির্বাচন ঘিরে বিএনপি গণগ্রেপ্তারের যে অভিযোগ করেছে তা সঠিক নয়। পরে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন কেএম নুরুল হুদা।

এদিকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, হাইকোর্ট গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছেন। এটা আমরা গণমাধ্যমে প্রচারিত খবরের মাধ্যমে জানতে পেরেছি। তবে কী কারণে নির্বাচন স্থগিত করা হলো, সেটা আমরা জানি না।

স্থানীয় সরকার বিভাগের ভুল নাকি কমিশনের- তা এখনও জানা যায়নি। তবে আদালতের নির্দেশনার প্রতি সম্মান রেখে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনের সব কার্যক্রম বন্ধ রাখতে সেখানকার রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে। আগারগাঁও নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে রোববার বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।