× Banner
সর্বশেষ
আজ ৮ জুন (২৪ জ্যৈষ্ঠ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৮ জুন) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না – রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক

সন্ত্রাসী ও খুনিদের দলে পরিনত হয়েছে জনবিচ্ছিন্ন বিএনপি -নানক

Kishori
হালনাগাদ: বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
সন্ত্রাসী ও খুনিদের দলে

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে দেশে ভোটের উৎসব তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা ১৩ আসনের নৌকার মনোনীত প্রার্থী এডভোকেট জাহাঙ্গীর কবির নানক। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, নির্বাচন বর্জন মধ্য দিয়ে বিএনপি এদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে। তারা (বিএনপি) জনবিচ্ছিন্ন হয়ে এখন সন্ত্রাসী ও খুনিদের দলে পরিনত হয়েছে।

বুধবার দুপুরে নির্বাচনী গণসংযোগের আগে সাংবাদিকদের এসব কথা বলেন ঢাকা ১৩ আসনে নৌকার এই মনোনীত প্রার্থী। রাজধানীর রায়ের বাজারের উত্তর সিটির ৩৪ নম্বর ওয়ার্ডের রহিম বেপারি ঘাট থেকে গণসংযোগের শুরু করেন তিনি। ওয়ার্ডের বিভিন্ন এলাকায় চলে এই গণসংযোগ।

নানক বলেন, দ্বাদশ নির্বাচনের ভোটের দিন খুবই সন্নিকটে। ঢাকা ১৩ আসনের মত সারাদেশে ভোটের উৎসব লক্ষ্য করা গেছে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যেকটা নির্বাচনী জনসভায় মানুষের ঢল নেমেছে। এর মাধ্যমে প্রামাণ হয়েছে- ৭ জানুয়ারি জনগণের অংশগ্রহণে একটি উৎসবমুখর ভোট অনুষ্ঠিত হবে।

ভোটারদের উদ্দেশ্যে নৌকার প্রার্থী নানক বলেন, আপনারা পরিবার নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আপনাদের নাগরিক অধিকার প্রয়োগ করবেন। দ্বাদশ নির্বাচন দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা নির্বাচন। এদেশের এত উন্নয়ন হয়েছে, সবই আওয়ামী লীগের হাত ধরে হয়েছে। চলমান এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের সরকারের বিকল্প নেই। তাই আপনারা ভোট দিয়ে উন্নয়নের এই ধারা ত্বরান্বিত করার ক্ষেত্রে শামিল হন।

এসময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা ১৩ আসনের বর্তমান এমপি সাদেক খান, স্থানীয় কাউন্সিলরসহ ৩৪ নং ওয়ার্ডের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগসহ দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গণসংযোগে অংশ নেয়।


এ ক্যটাগরির আরো খবর..