সন্ত্রাসবাদ সূচকের নিরিখে ৩.০৩ স্কোর নিয়ে ৩৫ তম স্থানে বাংলাদেশ। ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে সন্ত্রাসবাদী কার্যকলাপ কমায় অপেক্ষাকৃত একধাপ অবস্থা উন্নতি হয়েছে বাংলাদেশের। জানিয়েছে সিডনিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান দ্য ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিসের রিপোর্ট(আইইপি)। সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের অবস্থান
আইইপি রিপোর্টে জানানো হয়, সন্ত্রাসবাদ সূচকের ৮.৫৮ স্কোর নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে আফ্রিকা মহাদেশের পশ্চিমভাগে অবস্থিত একটি রাষ্ট্র বুর্কিনা ফাসো। আর ৮.৩৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান। এরপরে রয়েছে ৩. সিরিয়া, ৪. মালি, ৫.নাইজার, ৬. নাইজেরিয়া, ৭. সোমালিয়া, ৮.ইসরায়েল, ৯.আফগানিস্তান, ১০.কামেরন, ১১.মায়ানমার, ১২.কঙ্গো, ১৩.ইরাক, ১৪তম ভারত(৬.৪১), কলম্বিয়া, রাশিয়া, মজাম্বিক, ইরান, কেনিয়া, ফিলিপাইন,চিলি, ইয়েমেন, চাঁদ, টগো, পালেস্টাইন, বেনিন, জার্মানি, থাইল্যান্ড, মিশর, ইন্দোনেশিয়া, ব্রুন্ডি, তুর্কি, উগান্ডা, আমেরিকা এবং ৩৫তম বাংলাদেশ। আর ৬৪টি দেশ ০ স্কোর নিয়ে ১০০ তম অবস্থানে রয়েছে।
বাংলাদেশের থেকে মাত্র এক ধাপ উপরে অর্থাৎ ৩৪ তম স্থানে রয়েছে আমেরিকা, সূচকে মার্কিন যুক্তরাষ্ট্রের পয়েন্ট ৩.৫১৭। এই রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের থেকে সন্ত্রাস সূচকে অনেকটাই ‘উপরে’ দিকে অবস্থান করছে জার্মানি, মিশর, তুরস্ক, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, ইজরায়েলের মতো দেশগুলি।
সোজা কথায়, বাংলাদেশের থেকে এই দেশগুলিতে সন্ত্রাসের প্রকোপ অনেকটাই বেশি। এই রিপোর্টে বাংলাদেশের থেকে অনেকটাই ‘উপরে’ অবস্থান রয়েছে ভারতের। দ্য ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিসের রিপোর্ট অনুযায়ী ভারতের প্রাপ্ত স্কোর ৬.৪১১। বাংলাদেশের থেকে প্রায় দ্বিগুণ বেশি স্কোর নিয়ে তালিকায় ১৪তম স্থানে রয়েছে ভারত।
গত বছরও এই তালিকায় একই অবস্থানে ছিল ভারত। তবে সন্ত্রাসবাদী কার্যকলাপের আঁতুড় ঘর বলে পরিচিত পাকিস্তানের অবস্থা আরও সঙ্গীন হয়েছে এই রিপোর্টে। ভারতের থেকে ১২ ধাপ উপরে অর্থাৎ সূচকের দ্বিতীয়স্থানে অবস্থান করছে পাকিস্তান। ২০২৩ সালের তুলনায় সন্ত্রাসী কার্যকলাপ বেড়েছে পাকিস্তানে। গত বছরের তুলনায় এ বছর ২ ধাপ ‘উপরে’ উঠে এসেছে শেহবাজ শরীফের দেশ।

