× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

সন্তানদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭

আরাফাত কল্লোল, ঝিকরগাছা (যশোর)॥ যশোরের জেলা প্রশাসক ড. মোঃ হুমায়ুন কবীর অভিভাবকদের উদ্দেশ্যে বলেছেন, আমাদের সন্তানদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তিনি বলেন উচ্চ শিক্ষায় শিক্ষিত হলেই ভাল মানুষ হওয়া যায়না। সন্তানদের মানবিক ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে বাবা-মা বা তার পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আজ মঙ্গলবার ঝিকরগাছা উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ’উপজেলা প্রশাসন ইংলিশ স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবিরা সুলতানা। সদ্যবিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আব্দুল জলিল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, নবাগত নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম, মহিলা ভাইস-চেয়ারম্যান নাহিদ আক্তার, উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার বসু, প্রধান শিক্ষক আসমানী আক্তার প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..