× Banner
সর্বশেষ
সারা দেশের বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাস ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান

ডেস্ক

একের পর এক সংখ্যালঘু হত্যাকাণ্ডে সনাতনীদের লাশ নিয়ে প্রতিবাদ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
লাশ নিয়ে সনাতনীদের প্রতিবাদ

সারা বাংলাদেশে নৃশংস ও পরিকল্পিতভাবে সংঘটিত সংখ্যালঘু হত্যা, ধর্ষণ, নির্যাতন ও লুটপাটের গভীর উদ্বেগ প্রকাশ করে লাশ নিয়ে প্রতিবাদ জানিয়েছেন সনাতনী সম্প্রদায়। সনাতনীদের লাশ নিয়ে প্রতিবাদ

আজ ৯ জানুয়ারি শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে কফিন মিছিল করছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট।

প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সমগ্র বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ধারাবাহিকভাবে সংঘটিত নৃশংস হত্যা, ধর্ষণ, নির্যাতন, মন্দির ও বসতবাড়ি ভাংচুর এবং লুটপাটের ঘটনাগুলো মানবাধিকার ও সংবিধানের চরম লঙ্ঘন। এসব ঘটনা কোন বিচ্ছিন্ন অপরাধ নয়-বরং পরিকল্পিত ও সংঘটিত সহিংসতার বহিঃপ্রকাশ।

এইসব ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে নীরবতা মানেই অন্যায়ের পক্ষে অবস্থান। তাই আমরা নির্যাতিত ও নিপীড়িত সংখ্যালঘু জনগোষ্ঠীর ন্যায়বিচার, নিরাপত্তা ও সমঅধিকার নিশ্চিত করার দাবীতে একাত্মতা প্রকাশ করে বিক্ষোভ সমাবেশ ও লাশ নিয়ে প্রতিবাদ জানাচ্ছি।

তাদের উল্লেখযোগ্য দাবিগুলো হচ্ছে-

১। সারাদেশে পরিকল্পিতভাবে যে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে তার বিরুদ্ধে রাষ্ট্রের কঠোর পদক্ষেপ নিতে হবে।

২। সংখ্যালঘুদের ওপর সঙ্ঘটিত সকল হত্যা, ধর্ষণ ও সহিংসতার নিরপেক্ষ বিচার করতে হবে।

৩। দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

৪। সংখ্যালঘু জনগোষ্ঠীর জানমাল ও ধর্মীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

৫। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতিপূরণ ও পুনর্বাসন করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..